কখনো প্রশাসনের সুবিধা নেয়ার চেষ্টা করিনি: আইভী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৮ পিএম

এদিকে সরকারি দলের প্রার্থী হিসেবে কখনো প্রশাসনের কোনো সুবিধা নেয়ার চেষ্টা করেননি বলে জানালেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। জানান, সাধারণ ভোটাররাই তার শক্তি। সেই শক্তিই তার বিজয় ছিনিয়ে আনবে। শেষ মুহূর্তের প্রচারে জনগণের সেই শক্তিকে নিজের পক্ষে দেখতে পাচ্ছেন বলেও মনে করছেন আইভী।

নির্বাচনী প্রচারণা না বিজয় মিছিল ? হঠাৎ দেখলে বুঝতে একটু কষ্টই হবে। নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারে এমন পরিস্থিতিই তৈরী হচ্ছে; যে এলাকাতেই তিনি যান না কেন।

১৮ বছর নগরের দ্বায়িত্বে তাই তার কাছে ভোটারদের আবদারও একটু বেশি। এসব সবকিছুকেই ভোটারদের পাশে থাকার ইঙ্গিত বলেই মনে করছেন আইভী। বলেন, প্রশাসন কখনও তার হাতের মুঠোয় ছিল না, সেটা নেয়ার চেষ্টাও করিনি। বলেন, জনগণের পাশে থাকারই চেষ্টা করেছেন তিনি।

প্রচারের জন্য হাতে আছে আর মাত্র একদিন। দিনভর নগরীর বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন মেয়র প্রার্থী। জানান, মাঠ তার পক্ষেই আছে। যদিও ভোটের দিন সহিংসতার শঙ্কাও আছে আইভির মনে। 

গত দুই সিটি নির্বাচনে যেমন টান টান উত্তেজনা ছিল। এবারও তেমন পরিস্থিতি তৈরী হয়েছে বলে মনে করছেন ভোটাররা। তবে ভোটের দিনটি শান্তিপূর্ণ থাকবে বলেও আশা তাদের।


একাত্তর/ এনএ

কোনো ধরণের সহিংসতা, অনিয়ম ও কারচুপি ছাড়াই শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। দিনভর উৎসমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দিয়েছেন।  পর্যবেক্ষক ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও...
এদিকে, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন সুযোগ দেয়া হবেনা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। রিটার্নিং...
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠু আর শান্তিপূর্ণ করতে চলছে প্রস্তুতি। গোটা শহরে যেন সাজ সাজ রব। পোষ্টারে ছেঁয়ে গেছে শহরটা আর চায়ের দোকানগুলোতে যেন নির্বাচন...
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রশাসনের সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বৃহস্পতিবার, নির্বাচনের প্রচারের সময় তিনি...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর