করোনায় একদিনে শনাক্ত প্রায় সাড়ে চার হাজার, মৃত্যু ছয়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৮:৩৮ পিএম

করোনার দৈনিক শনাক্ত তিন হাজারের ঘরও ছাড়িয়ে গেলো। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ২৯ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে চার হাজার ৩৭৮ জন। দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়ে ১৪ দশমিক ৬৬।

এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১২৯ জন।

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার তিন হাজার ৩৫৯ জন শনাক্ত ও ১২ জন মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৬৩।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। প্রতি একশজনে শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে তিন, চট্টগ্রামের দুই ও রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

বয়স বিবেচনায় দেখা গেছে, মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন এবং বাকি তিনজনের বয়স ষাটের বেশি।

আরও পড়ুন: ছদ্মবেশী সেই বাউল পুলিশে সোপর্দের পর জেলহাজাতে

তাদের মধ্যে পাঁচজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর