বাঘের শেষকৃত্যে মানুষের শ্রদ্ধা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০১:৪০ পিএম

ভারতের মধ্য প্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভের বহুল পরিচিত বাঘিনী ‘কলারওয়ালি’ শনিবার (১৫ জানুয়ারি) রাতে মারা গেছে। ১৭ বছরের জীবনকালে এই বাঘিনী ২৯টি শাবকের জন্ম দিয়ে ‘সুপারমম’ হিসেবে খ্যাতি পায়।

টি-১৫ নামেও পরিচিত ছিল এই বাঘের জনসংখ্যা হ্রাস রোধে ভূমিকা রাখা এই বাঘিনী। ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে আটবার গর্ভধারণ করে ২৯টি শাবকের জন্ম দেয় কলারওয়ালি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১৪ জানুয়ারি বাঘিনীটিকে শেষবার দেখতে পায় রিজার্ভের দর্শনার্থীরা। 

মৃত্যুর পর এই বাঘিনীর শেষকৃত্যের আয়োজন করে বনবিভাগ। ছবিতে দেখা গেছে বাঘিনীটির শেষকৃত্যে সমবেত হন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মালা হাতে, আবার অনেকেই জোড় হাতে বাঘিনীটির প্রতি শেষ শ্রদ্ধা জানান।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ‘সুপার বাঘিনী মা’ এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আরও অনেকেই টুইটারে তাদের প্রিয় ‘কলারওয়ালি’র প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ভারতের আইএফএস কর্মকর্তা প্রবিন কাশোয়ান টুইট বার্তায় লিখেছেন, ‘ডাকা হতো মাদার অব পেঞ্চ নামে। শুধু কল্পনা করুন তার রক্তের ধারাবাহিকতা কিভাবে ভারতের বাঘ জনগোষ্ঠী বাড়াতে সাহায্য করেছে।’

পেঞ্চ টাইগার রিজার্ভের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে বাঘিনীটি কর্মাঝিরি রেঞ্জে এলাকায় মারা যায়। গত এক সপ্তাহ ধরে বাঘিনীটির শারিরীক অবস্থার প্রতি নজর রাখছিলেন বনবিভাগের কর্মীরা। বয়সের কারণে বাঘিনীটির মৃত্যু হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: এবার উপাচার্যের পদত্যাগ দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

বিশেষজ্ঞদের মতে একটি বাঘের স্বাভাবিক জীবনকাল ১২ বছর। বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে বাঘিনীটিকে সমাহিত করা হয়েছে আর তার নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের মার্চে বাঘিনীটিকে রেডিও কলার পরানো হয়। সেটি অকার্যকর হয়ে পড়লে ২০১০ সালের জানুয়ারিতে ফের আরেকটি পরানো হয়। এরপরই তার নাম হয়ে ওঠে কলারওয়ালি। ভারতের মধ্য প্রদেশে ৫২৬টি বাঘ রয়েছে। ২০১৮ সালে রাজ্যটিকে ‘বাঘ রাজ্য’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।


একাত্তর/এসএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর