৭৭ বছর পর আন্না ফ্রাঙ্ককে ধোঁকা দেওয়া সন্দেহভাজন শনাক্ত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৭:১৮ পিএম

নতুন এক তদন্তে আন্না ফ্রাঙ্ক ও তার পরিবারকে ধোঁকা দিয়ে নাৎসি বাহিনীর কাছে ধরিয়ে দেওয়া সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।

প্রায় দুই বছর নাৎসি বাহিনীর কাছ থেকে লুকিয়ে থাকার পর ১৯৪৫ সালে ১৫ বছর বয়সে নাৎসি বন্দি শিবিরে মারা যায় ইহুদি এই ডায়েরি লেখক ও তার পরিবার।

মৃত্যুর পর প্রকাশিত আন্নার ডায়রিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি শিবিরে ইহুদিদের জীবনের প্রাথমিক দলিল হিসেবে বিবেচিত হয়। খবর বিবিসির।

সাবেক এফবিআই এজেন্টের সমন্বয়ে গঠিত এক তদন্ত দলের বিবৃতিতে বলা হয়, আমস্টারডামের আর্নোল্ড ভ্যান বার্গ নামের ইহুদি ওই ব্যক্তি নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থে আন্না ওর পরিবারকে নাৎসিদের হাতে তুলে দেয়।

আরনল্ড ভ্যান ডেন বার্গ আমস্টারডামের ইহুদি কাউন্সিলের সদস্য ছিলেন। এই কাউন্সিলকে ইহুদি এলাকায় নাৎসি নীতি বাস্তবায়নে বাধ্য করা হয়। ১৯৪৩ সালে এই কাউন্সিল ভেঙে দেওয়া হয় আর এর সদস্যদের বন্দি শিবিরে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

তবে ভ্যান ডেন বার্গকে শিবিরে পাঠানো হয়নি বলে খুঁজে পেয়েছে তদন্ত দল। বরং আমস্টারডামে তিনি ওই সময় স্বাভাবিক জীবন যাপন করেছেন। এছাড়াও ইহুদি কাউন্সিলের এক সদস্য নাৎসি বাহিনীকে তথ্য দেয়ার ইঙ্গিত রয়েছে।

সাবেক এফবিআই এজেন্ট ভিন্স প্যানকোক সিবিএস সিক্সটি মিনিটস অনুষ্ঠানে বলেন, ‘ভ্যান ডেন বার্গ এর কাছ থেকে সব সুরক্ষা কেড়ে নেওয়ার পরও তাকে শিবিরে যেতে হয়নি, এতে ধারণা করা যায় তিনি নাৎসিদের মূল্যবান কিছু দিয়েছেন যাতে ওই সময়ে তিনি ও তার পরিবার নিরাপদে থাকতে পেরেছেন।’

নতুন তদন্ত দলটি পুরনো এক তদন্তের ফাইলে ওত্তো ফ্রাঙ্কের কাছে পাঠানো এক বেনামি নোট পেয়েছেন। তাতে আরনল্ড ভ্যান ডেন বার্গকে বিশ্বাসঘাতক হিসেবে শনাক্ত করতে দেখা গেছে।

সাবেক এফবিআই এই এজেন্ট মনে করেন।, সম্ভবত ইহুদি বিদ্বেষের কারণেই ওই তদন্তের তথ্য প্রকাশ্যে আনা হয়নি।


একাত্তর/টিএ

ইসরাইল ও পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘ইরান ইন্টারন্যাশনাল’ নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানের নিরাপত্তা বাহিনী ৯০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ইসরাইল ও আমেরিকার পক্ষ থেকে...
যেকোনো অপরাধমূলক ঘটনায় সাধারত চেহেরা দেখেই প্রাথমিকভাবে আসামি শনাক্ত হয়। কিন্তু আসামির চেহারাই যদি বদলে যায় তাহলে বিষয়টি খুবই জটিল হয়ে উঠবে, বিপাকে পড়বে যেকোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনী।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ শনাক্ত করা হয়েছে। রাইসির সঙ্গে নিহত হওয়া পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যদেরও মরদেহ শনাক্ত হওয়ায় ডিএনএ পরীক্ষার আর প্রয়োজন...
শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত। এ ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ছয় জন। একই সময় করোনা শনাক্ত হয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর