ইরানের শুদ্ধি অভিযান, ৯২ ‘বিশ্বাসঘাতক’ গ্রেপ্তার

ইরান ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের ৯২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম

ইসরাইল ও পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘ইরান ইন্টারন্যাশনাল’ নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানের নিরাপত্তা বাহিনী ৯০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ইসরাইল ও আমেরিকার পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অঘোষিত যুদ্ধের ২৫তম দিনে এই পদক্ষেপকে শত্রুভাবাপন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি এই খবর দিয়েছে। এক প্রতিবদেনে বলা হয়েছে, বিগত কয়েক দিন ধরে ইরানের বিভিন্ন প্রদেশে এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ গ্রেপ্তারদের সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সমাজ থেকে এই বৈরী সংবাদমাধ্যমের প্রভাব পুরোপুরি নির্মূল বা মানসিক শুদ্ধি না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রধান কার্যালয় থাকা এই ফার্সি ভাষার স্যাটেলাইট চ্যানেলটি দীর্ঘকাল ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের প্রোপাগান্ডা ছড়াতে সহায়তা করে আসছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের ভূমিকা নিয়ে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং নেটওয়ার্কটিকে একটি 'সন্ত্রাসবাদী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে।

ইসরাইল ও আমেরিকার এই আগ্রাসনে ইরানে এ পর্যন্ত প্রায় ১,৩০০ মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর আগে কিছু সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছিল, ইরান তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান বন্ধ করার জন্য যেসব শর্ত দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই নেটওয়ার্কটি বন্ধ করা এবং এর সাথে সংশ্লিষ্টদের ইরানের হাতে তুলে দেওয়া।

ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই নেটওয়ার্কটি মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কিছু আরব রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হয়। অনেক সময় আমেরিকা ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার চররা ‘সাংবাদিক’ পরিচয়ে এই চ্যানেলে কাজ করে থাকে। এর সঙ্গে পতিত শাসক পাহলভি পরিবারও জড়িত রয়েছে।

অভিযোগ রয়েছে, এই মাধ্যমটি ইরানের সাধারণ মানুষের ওপর চালানো সামরিক হামলার স্বপক্ষে বানোয়াট যুক্তি প্রচার করে ইসরাইল ও আমেরিকার সামরিক বাহিনীর জনসংযোগ শাখা হিসেবে কাজ করছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেশটিকে একটি পারমাণবিক হুমকি হিসেবে চিত্রায়িত করা তাদের অন্যতম প্রধান কৌশল।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর