পাচারের সময় ২২ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৪:১৭ পিএম

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে চার কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় টেকনাফ বিজিবি ব্যাটালিয়ান-২ এ এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাতে জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।  

এই সংবাদের ভিত্তিতে বিজিবির দুইটি বিশেষ টহলদল নাফ নদীর জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান গ্রহণ করে। হঠাৎ দলটি একটি ইঞ্জিনবিহীন কাঠের নৌকাকে শোয়ারদ্বীপ এলাকা থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের ভেতরে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে। 

আরও পড়ুন: টিকা নিতে টার্মিনালে পরিবহন শ্রমিকদের ভিড়

নৌকাটি কাছাকাছি এসে পৌছলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। এসময় নৌকার আরোহীরা বিজিবি'র চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি সদস্যরা নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে সেটিকে থামানোর চেষ্টা করে। 

এতে অজ্ঞাতনামা চোরাকারবারীরা নৌকা থেকে লাফিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। 

পরে বিজিবি'র টহলদল স্পীডবোটের সাহায্যে নৌকাটি আটক করতে সক্ষম হয়। নৌকাটি তল্লাশী করে পাটাতনের নিচে একটি বস্তা থেকে ২২ কোটি সাইত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের চার কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তাদেরকে সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলছে। 


একাত্তর/এসজে

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
সুন্দরবন থেকে পাচারের সময় চোরাশিকারীদের কবল থেকে দুটি জ্যান্ত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার আলাদা দুটি অভিযানে হরিণ দুইটিকে উদ্ধার করা হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে সেগুলোকে...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর