গলায় কাটা দাগ, কীভাবে আঘাত পেলেন প্রিয়াঙ্কা

আপডেট : ১৯ জুন ২০২৪, ০২:২০ পিএম

প্রায় বছর দশেক হল বলিউড ছেড়ে হলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনসাকে নিয়ে সাজিয়েছেন সুখী গৃহকোণ।

সংসারের নানা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। তবে আচমকাই চোট পেলেন প্রিয়াঙ্কা। গলায় লম্বা দাগ। অনেকটাই কেটে গিয়েছে অভিনেত্রীর। কিন্তু কী ভাবে এমন আঘাত পেলেন তিনি?

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আমেরিকায় স্বামী নিকের সঙ্গে নয়, বরং প্রিয়াঙ্কা এখন রয়েছেন অষ্ট্রেলিয়ায়। সঙ্গে রয়েছে মেয়ে মালতী। সেখানেই প্রিয়াঙ্কা তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে এ ব্যস্ত। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এই ছবি।

ছবিতে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। অ্যাকশনধর্মী ওই সিনেমার এক দৃশ্যে অভিনয় করার সময় আহত হন প্রিয়াঙ্কা। নিজের গলায় কাটা দাগের ছবি মেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘প্রফেশনাল হ্যাজার্ড অন মাই জব’।

আনন্দবাজার জানিয়েছে, একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন তিনি। মুহূর্তে শুটিং চলছে ‘দ্য ব্লাফ’-এর। ছবিটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

কেএসএইচ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর