ইয়েমেনের কারাগারে বিমান হামলায় জাতিসংঘের নিন্দা

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ পিএম

ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এই উত্তেজনা বন্ধ করা প্রয়োজন।’

শুক্রবার দেশটির একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর চালানো এক হামলায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারায়। তবে শনিবার এক বিবৃতিতে তারা এই হামলা চালায়নি বলে দাবি করে। 

কারাগারে এবং একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলা চালানোয় গুতেরেস হতবাক হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় শিশুসহ নিহত ৭০

বিবৃতিতে বলা হয়, এ হামলায় সংঘাতপূর্ণ দেশটিতে ‘অতি গুরুত্বপূর্ণ’ ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইসঙ্গে সোমবার আবুধাবিতে চালানো হামলারও নিন্দা জানান তিনি।

এছাড়াও বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করেন গুতেরেস।

সামরিক অভিযানের ঝুঁকি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নতুন বছরের ভাষণ দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় গুতেরেস সংযুক্ত আরব আমিরাতে হুতিদের হামলাকে ‘দু:খজনক’ এবং ‘মারাত্মক ভুল’ বলে অভিহিত করেন।


একাত্তর/টিএ

পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর