শপথ নিলেন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৩:২১ পিএম

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন বামপন্থী জিওমেরা ক্যাস্ত্রো। এসময় আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) আপাতদৃষ্টিতে নিজের দলের বিদ্রোহের অবসানের পর তিনি এ শপথ নিলেন।

এএফপি’র খবরে বলা হয়েছে, সংবিধান ও এর আইন মেনে জনগণের স্বার্থে অটল থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জিওমেরা।

খবরে বলা হয়েছে- শপথ নেওয়ার সময় বামপন্থী লিবরি দলের মধ্যে ঐক্যে ফাটল সৃষ্টিকারী প্রতিদ্বন্দ্বীতার কেন্দ্রে থাকা তার পছন্দের কংগ্রেস প্রেসিডেন্ট লুইস রেদন্দো উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তাইওয়ানকে স্বীকৃতি দেয়া মাত্র ১৪টি দেশের অন্যতম দেশ হচ্ছে হন্ডুরাস।

চীন পক্ষ পরিবর্তনে এ দ্বীপ দেশের মিত্রদের সফলভাবে উৎসাহ দানে কয়েক দশক ব্যয় করে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের একটি অংশ মনে করে।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

নির্বাচনী প্রচারণা চালানোর সময় ক্যাস্ত্রো প্রতিশ্রুতি দেন যে, তিনি বিজয়ী হলে মূল ভূখণ্ড চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দ্রুত চালু করবেন।


একাত্তর/আরএ

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর মাদক পাচার মামলায় দণ্ডিত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার পশ্চিম...
ফ্রান্সে বামপন্থি জোট সরকার গঠন করতে চাইলেও তা খারিজ করেছেন প্রেসিডেন্ট মাক্রোঁ। এখন ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চায় বামেরা।
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে চমক দেখিয়েছে বামপন্থীরা। নির্বাচনে অপ্রত্যাশিত জয় পেয়েছে তারা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর