লাল ফিতায় আটকে আছে নতুন পাঠ্যক্রমের পাইলটিং

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৪ পিএম

প্রথম শ্রেণির নতুন পাঠ্যক্রমের পরীক্ষামূলক কার্যক্রমের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। জানুয়ারি থেকে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমে লেখাপড়া করার কথা।

কিন্তু এখনো পাঠ্যক্রমেরই অনুমোদন দেননি প্রাথমিক ও গণশিক্ষা সচিব। অথচ ষষ্ঠ শ্রেণির পরীক্ষামূলক পাঠ্যক্রমের বই ছাপা শুরু হয়ে গেছে। 

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখা, নবম-দশম শ্রেণিতে বিভাগ না রাখাসহ বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা দেয় সরকার।

সেই অনুযায়ী ২০২৩ সালে থেকেই পর্যায়ক্রমে পাল্টে যাচ্ছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্যক্রম। যার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে ২০২৫ সালে। 

নতুন পাঠ্যক্রমের প্রস্তুতি মূলক কর্মকাণ্ড বা পাইলটিং এর কাজ শুরু হবার কথা ছিলো ২০২২ সালে। কথা ছিলো নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাইলটিংয়ের আওতায় ফেব্রুয়ারিতেই নতুন বই পাবে প্রথম ও ষষ্ঠ এই দুই শ্রেণীর শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: দেশে বাড়ছে স্ট্রোকের রোগী, সচেতন হবার পরামর্শ 

কিন্তু মন্ত্রণালয় টাকা ছাড় না করায় এখনও ৬০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পাইলটিংয়ের বই ছাপার কাজই শুরু হয়নি। কারিকুলাম প্রস্তুত। কিন্তু তা অনুমোদন করেননি সচিব। তাই ফেব্রুয়ারিতে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

জানা গেছে সচিবের কারণেই আটকে আছে সব। যদিও এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলমের সাথে যোগাযোগ করেও তাঁর মন্তব্য জানা যায়নি।

তবে ষষ্ঠ শ্রেণির পাইলটিং এর বই ছাপানো শুরু হয়েছে বলে জানা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়লেও ১৫ ফেব্রুয়ারির পর নতুন বইয়ে চলবে অনলাইন পাঠ্যক্রম। 

কর্তৃপক্ষ বলছে পাইলটিংয়ের বই না পেলেও পুরনো কারিকুলামের বই পেয়েছে শিক্ষার্থী। তাই পড়াশোনা থেকে কেউ বিচ্ছিন্ন হয়নি। 


একাত্তর/এসজে

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর