মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে আটক পাঁচ বাংলাদেশি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৫ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইনভিত্তিক জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশি জুয়ারিকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মালায় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

মালয়েশিয়া অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, বাংলাদেশি জুয়াড়িদের জন্য জালান ক্লাং লামা এলাকার একটি অ্যাপার্টমেন্টের ৪০ তলায় এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি বলেন, এই জুয়ার আসর থেকে প্রতিদিন প্রায় দুই লাখ বাংলাদেশি টাকা আয় হতো। অভিযানে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়া জুয়ায় ব্যবহার হতো এমন কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করা হয়েছে।

এক কর্মী দাবি করেন যে, তিনি এ শহরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার পর কয়েক মাস বেকার ছিলেন। এ সময় একজন বাংলাদেশি তাকে এ কাজের জন্য প্রস্তাব দিয়েছিলেন।

আরও পড়ুন: করোনা: বিশ্বে শনাক্ত কমলেও মৃত্যু প্রায় অপরিবর্তিত

তিনি আরও বলেন, যখন কেন্দ্রটি চালু হয় তখন তিনি সেখানে দুই মাস কাজ করেন।

মালায় সিআইডি জানিয়েছে, গত মাস থেকে নগর পুলিশ ১১০টি জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে ১৫৬ জনকে আসামি করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনও তদন্ত চলছে।


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিয়েছে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা জামিল আহমেদ...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর