সিরিয়াল দেখে ১১ তলা থেকে লাফ, কিশোরের মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪১ পিএম

একটি জাপানি ওয়েব সিরিজ দেখে বহুতলের ১১ তলা থেকে লাফ দিয়ে প্রাণ গেলো বিরাজ পাচিশিয়া নামে এক কিশোরের। শনিবার ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাগানে একটি অভিজাত এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরের পরিবারের বরাতে কলাকাত পুলিশ জানায়, অনলাইন ক্লাসের জন্য ইলেকট্রনিক গ্যাজেট কিনে দেওয়া হয়েছিলো বিরাজকে। ওই গ্যাজেট নিয়েই সারাদিন থাকতো সে। গ্যাজেটটি উদ্ধার করে একটি জাপানি ওয়েব সিরিজ সম্পর্কে জানতে পারে পুলিশ। 

পুলিশের অনুমান, 'প্ল্যাটিনাম এন্ড' নামক ওই জাপানি সিরিজ দেখেই ছাদ থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো বিরাজ। 

ফুলবাগান থানার এক পুলিশকর্তার বরাতে আনন্দবাজার জানায়, ওই সিরিজে দেখানো হয়েছে, এক কিশোর নায়ক ছাদ থেকে লাফ দেয় এবং তাকে বাঁচাতে আসে এক 'দেবদূত'। এর পরেই ওয়েব সিরিজের ওই কিশোর ঐশ্বরিক ক্ষমতা লাভ করে। এই গল্প দেখেই হয়তো ছাদ থেকে ঝাঁপ দিয়েছে বিরাজ।

জানা গেছে ফুলবাগানের ক্যানাল সার্কুলার রোডের বাসিন্দা বিরাজ পার্ক সার্কাসের একটি স্কুলের ছাত্র। সরস্বতী পূজার দিন বাড়িতে যখন সবাই ব্যস্ত ছিলেন তখন ছাদে যান বিরাজ। এর কিছু পরেই আওয়াজ পেয়ে সুইমিং পুলের কাছে ছুটে গিয়ে নিরাপত্তারক্ষীরা দেখেন, বিরাজের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে মাটিতে। 

আরও পড়ুন: আফগান সীমান্ত থেকে ছোড়া গুলিতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত

এ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য স্থানীয় গণমাধ্যমে বলেন, সিগারেট, মদ্যপান বা কেমিক্যাল নেশার মতোই আচরণগত নেশা হয়ে থাকে। মোবাইলে গেম খেলা বা কোনো ছবি-সিরিজ বা সিরিয়াল দেখার নেশা এই পর্যায়ে পড়ে। মহামারীর সময় অনলাইন ক্লাস চলাকালীন আলাদা উইন্ডো খুলে অন্য কাজ করছে বাচ্চারা। আগে বাচ্চারা মাঠে খেলাধুলো করতো, এখন মোবাইলে গেম খেলে। বাচ্চারাও নিজেদের প্রমাণ করতে চায়, ওদের মধ্যেও পারিপার্শ্বিক চাপ থাকে। এ সব থেকেই ওরা ঝুঁকি নেয়।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। দ্রুত প্রকৃত কারণ জানা যাবে বলছেন সংশ্লিষ্টরা।  


একাত্তর/আরবিএস  

পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর