১০ জনের তালিকা মঙ্গলবার, নাম জানাবে না সার্চ কমিটি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯ এএম

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে মঙ্গলবার ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। তবে এই দশ জনের তালিকাটি প্রকাশ করা হবে না।

সেই তালিকা থেকেই পাঁচ জনের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি। আর তাদের নিয়েই গঠিত হবে নতুন নির্বাচন কমিশন। যাদের অধীনেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

৩২২ জনের প্রস্তাবিত নামের মধ্য থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করার ঘোষণা আসে শনিবার। একদিন পর রোববার বসে সার্চ কমিটির পঞ্চম বৈঠক।

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে কমিটির সভাপতি ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানান, ১০ জনের নাম চূড়ান্ত করতে আরও একটি বৈঠকে বসবেন তারা।

তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন আইনের আওতায় সার্চ কমিটি হবার পর তারা ছয়টি বৈঠক করেছেন। আরেকটি বৈঠক বাকি আছে। এছাড়া চারটি বৈঠক করেছেন সুশীল সমাজের সঙ্গে।

আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় সার্চ কমিটি নিজেদের সপ্তম বৈঠক করার মধ্য দিয়ে আপাতত তাদের কাজ শেষ করতে পারবেন বলেও জানান, তিনি।

বিচারপতি হাসান বলেন, প্রথমে ৩২২ জনের একটি নামের তালিকা প্রকাশ করা হয়। এরপর চার জন বিশিষ্ট সাংবাদিক আমাদের সঙ্গে বসেন। তারাও কিছু নাম দিয়ে গেছেন।

তিনি বলেন, নাম দেয়ার জন্য একদিন সময় বাড়ানো হয়। এরপরও বলা হয়েছিলো, যদি কোনো রাজনৈতিক দল নাম পাঠায় তাহলে সেটিও তারা বিবেচনায় নেবেন।

সময় বাড়ানোর পর কিছু রাজনৈতিক সংগঠন আরও কিছু নাম পাঠিয়েছে। সব নাম বিবেচনায় নিয়ে গত পঞ্চম সভায় ২০ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি।

রোববারের সভায় ১০টি নাম চূড়ান্ত করা যায়নি। তবে কাছাকাছি এসেছেন। তারা ১২-১৩ জনের মধ্যে ১০ জনের নাম খুঁজে বেড়াচ্ছেন।

তারা আশা করছেন এই মধ্যেই ১০ জনের নাম পাওয়া যাবে। ২২ তারিখ সর্বশেষ মিটিং করে রাষ্ট্রপতির কাছে নামগুলো পাঠিয়ে দেয়া হবে।

সার্চ কমিটি যে ১০ নাম সুপারিশ করবে, সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সেই তালিকায় সুপারিশের বাইরে কেউ আসবে না।

এক প্রশ্নের জবাবে সার্চ কমিটির প্রধান বলেন, ‘১০ জনের নাম আমরা প্রকাশ করবো না। এটা রাষ্ট্রপতির ডোমেইন। রাষ্ট্রপতির কাছে দিলে পরে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করেন, তাহলে আমরা প্রকাশ করবো। এটা তার সম্পত্তি, তার কাছেই দিতে হবে। আমাদের প্রকাশ করার কোনো আইন নাই’।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক ও অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

২৪ রাজনৈতিক দল, ছয় সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে মোট ৩২২ নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি। তবে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ কয়েকটি দল কোন নাম জমা দেয়নি।

আরও পড়ুন: মহান একুশের সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় জাতি

গেলো পাঁচ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে।

এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়।

একাত্তর/আরএ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর