বাংলাদেশের বোলিং তোপে ২১৫ রানে থামলো আফগানিস্তান

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪১ পিএম

বাংলাদেশ দলের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি আফগানরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে ২১৫ রানে অলআউট হয়েছে সফরকারী আফগানিস্তান।  

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন নজিবুল্লাহ জাদরান।

ম্যাচের শুরুতেই ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে শিকার করেন সদ্য শেষ বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ। মিড উইকেটে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে ক্যাচ দেন সাত রান করা গুরবাজ। 

এরপর কিছুটা সাবধানে খেলতে থাকে আফগানরা। দ্বিতীয় উইকেটে রহমত শাহর সাথে ৬৫ বলে ৪৫ রানের জুটি গড়েন ইব্রাহিম। 

ম্যাচের ১৪তম ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। স্লিপে থাকা ইয়াসির আলিকে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৩ বলে ১৯ রান করা ইব্রাহিম। 

image


তখনও আফগানিস্তানের রানের চাকা সচল রেখেছিলেন রহমত ও অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। তবে দলীয় ১০২ রানের মধ্যে এই দুই সেট ব্যাটারকে ফেরান তাসকিন ও মাহমুদুল্লাহ। নিজের ষষ্ঠ ওভারের শেষ বলে রহমতকে ৩৪ রানে থামান তাসকিন।  আউট হওয়ার আগে ৬৯ বল খেলে ৩টি চার মারেন রহমত।

আর ২৮তম ওভারে প্রথমবারের মত বল করতে এসেই সাফল্যের দেখা পান মাহমুদুল্লাহ। ঐ ওভারের শেষ বলটি কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়া শাহিদি করেন ২৮ রান। 

২৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১০২। রান রেট ছিলো- ৩ দশমিক ৬৪। এমন অবস্থায়  রানের গতি বাড়াতে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেন নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি। 

আরও পড়ুন: লেভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিনকেন

জাদরান-নবির জুটি ভাঙ্গতে ঘুড়িয়ে ফিরিয়ে বোলিংয়ে পরিবর্তন করেছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম। কিন্তু নাজিবুল্লাহ-নবির দৃঢ়তায় ৩৭তম ওভারে আফগানিস্তান রান দেড়শ স্পর্শ করে। তবে ৩৯তম ওভারে আক্রমনে এসে দলকে দারুন এক ব্রেক-থ্রূ এনে দেন তাসকিন। কভার দিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ২৪ বলে ২ বাউন্ডারিতে  ২০ রান করা নবি। নবি-জাদরান পঞ্চম উইকেট জুটিতে ৬৩ বলে ৬৩ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

৪৩তম ওভারে নাজিবুল্লাহ তার হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরির দেখা পেতে ৭০ বল খেলেছেন জাদরান। 

ম্যাচের ঠিক ৪৫তম ওভারে জোড়া উইকেট তুলে নেন সাকিব। ঐ ওভারের তৃতীয় বলে গুলবাদিন নাইবকে ১৭ রানে ও শেষ বলে রশিদ খানকে শুন্য রানে ফিরিয়ে দেন   তিনি। নিজের নবম ওভারে এসে প্রথম উইকেট শিকারের আনন্দে মাতেন সাকিব। এতে ৪৫ ওভার শেষে ৭ উইকেটে ১৯৪ রানে পরিণত হয় আফগানরা। 

শেষ পর্যন্ত ৪৯ দশমিক ১ ওভারে ২১৫ রানে থামে আফগানিস্তান ইনিংস। আফগানদের পক্ষে সর্বোচ্চ রান করা জাদরানকে ৬৭ রানে থামান শরিফুল। ৮৪ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন জাদরান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.১ ওভারে ২১৫ (গুরবাজ ৭, ইব্রাহিম ১৯, রহমত ৩৪, শাহিদি ২৮, নাজিবউল্লাহ , নবি ১৭, রশিদ ০, মুজিব ০, ইয়ামিন ৫, ফারুকি ০*; মুস্তাফিজ ৯.১-০-৩৫-৩, তাসকিন ১০-০-৫৫-২, সাকিব ৯-১-৫০-২, শরিফুল ১০-১-৩৮-২, মিরাজ ১০-৩-২৮-০, মাহমুদউল্লাহ ১-০-৪-১)


একাত্তর/আরবিএস  

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর