বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী অঞ্জনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রয়াত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। শনিবার (৪ জানুয়ারি) দুই দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত একটা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রীর মৃত্যু হয়।

শনিবার বাদ জোহর নিজের দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে প্রথম এবং পরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় অভিনেত্রী অঞ্জনার।

মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬০ বছর। গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে বুধবার (১ জানুয়ারি) দিনগত রাতে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

অভিনেত্রীর ছেলে নিশাত মণি জানান, জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণে গত ডিসেম্বরের শুরুর দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রী অঞ্জনাকে।

‘পরিণীতা’ ও ‘গাংচিল’ সিনেমার জন্য দু’বার জাতীয় পুরস্কার পাওয়া চিত্রনায়িকা অঞ্জনা এক সময় বাংলাদেশের ঘরে ঘরে ছিলেন অতি পরিচিত মুখ। সিনেমায় আসার আগেই তিনি পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে।

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা ১৯৭৬ সালে ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এই সিনেমার পর টানা দুই দশক কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার ছবিতে অভিনয় করেছেন। দেশের বাইরে ভারতের মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নাদিম, জাভেদ শেখ, ফয়সাল এবং নেপালের শিবশ্রেষ্ঠাসহ একাধিক নায়কের বিপরীতে অভিনয় করেছেন।

ঢাকাই ছবির নায়করাজ রাজ্জাকের সঙ্গে ৩০টি ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা। এর মধ্যে ‘অশিক্ষিত’, ‘রজনীগন্ধা’, ‘আশার আলো’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘বিধাতা’, ‘বৌরানী’, ‘সোনার হরিণ’, ‘মানা’, ‘রামরহিমজন’, ‘সানাই’, ‘সোহাগ’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অভিযান’ উল্লেখযোগ্য। এছাড়া তাঁর সময়ের প্রথম সারির সব নায়কদের সাথেই কাজ করেছেন তিনি।

এফডিসিতে অভিনেত্রী অঞ্জনার জানাজায় তার সহকর্মীরা। ছবি: সংগৃহীত

জাতীয় পুরস্কারের পাশাপাশি দু’বার বাচসাস, নৃত্যে দু’বার শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী অঞ্জনা।

বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে সরে ছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।

এদিকে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমানকে শেষ বারের মতো  শ্রদ্ধা জানাতে এফডিসি প্রাঙ্গণে নেওয়া হবে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ।

জানা গেছে, বেলা ১১টায় শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হবে। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে হবে প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে। এরপর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

একাত্তর/আরএ
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
বিগত দু’দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর