ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: খারকিভে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৬:০১ পিএম

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলার মুখে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিস্ফোরণ ও গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারান ওই শিক্ষার্থী। 

স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনির্বাণ বাগছি। 

এক টুইট বার্তায় তিনি জানান, "গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করছি যে আজ সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সাথে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।" 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নিহত পড়ুয়ার নাম নবীন এবং ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা তিনি। খরখিভের স্থানীয় ছাত্র প্রতিনিধি ও নবীনের বন্ধুরা তার মৃতদেহ শনাক্ত করেছে। 

আরও পড়ুন: কিয়েভ অভিমুখে রাশিয়ার বিশাল বহর, বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা

জানা গেছে, খারকিভের গভর্নর হাউসের কাছে খাবার আনতে গিয়ে অন্যদের সাথে সেখানে দাঁড়িয়ে ছিলেন নবীন। এমন অবস্থায় সেখানে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের ধারণা, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নবীনের।    

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মৃতদেহটি খারকিভের একটি মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

একাত্তর/আরবিএস  

এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
আসন্ন তীব্র শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক নজিরবিহীন ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)-তে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া এই এক অঘোষিত...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর