আওয়ামী লীগ আমলের এক কোটি টিসিবি ফ্যামিলি কার্ডের ৫৯ লাখই ভুয়া

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কেনার আওয়ামী লীগ আমলে বিতরণ করা এক কোটি ফ্যামিলি কার্ডের ৫৯ লাখই ভুয়া। এমন তথ্য জানালেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। 

তিনি জানান, কার্ডগুলো এমনভাবে তৈরি করা হয় যেখানে বেশিরভাগ উপকারভোগীর তথ্যে কোনো মিল নাই। আবার এগুলো দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে মুখ চেনা ব্যক্তিদের কাছে, যারা এসব কার্ড পাওয়ারই যোগ্য নয়। 

রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হলে নিম্ন আয়ের মানুষজন এভাবেই হুমড়ি খেয়ে পড়েন। অনেকের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে এক কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হলেও কিন্তু আবেদন করেও পাননি।

অথচ নিম্ন আয়ের মানুষ আওয়ামী লীগ আমলের ফ্যামিলি কার্ড না পেলেও নমুনা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় টিসিবির কয়েকশো ভুয়া কার্ড পড়ে আছে। 

টিসিবি চেয়ারম্যান মোহাম্মদ ফয়সাল আজাদ জানান, ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ফ্যামিলি কার্ডগুলোকে স্মার্ট করার পদক্ষেপ নেয়, এতেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ধরা পরে।

এসব ভুয়া কার্ড কিভাবে তৈরি করা হয়েছে? তা নিয়ে টিসিবির নিয়োগ দেয়া যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান বলছে, সাধারণত কারও এনআইডির সাথে ভিন্ন জনের মোবাইল নাম্বার দিয়ে এগুলো তৈরি করা হয়। 

আওয়ামী লীগ সরকারের বিতরণ করা ভুয়া কার্ডগুলো বাতিলের পর সেখানে সঠিক তথ্যে একজন ব্যক্তির নামে কীভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে সেটিও বর্ণনা করেন তিনি।

টিসিবি জানায়, আগের ভুয়া কার্ড বাতিলের পর নতুন উপকারভোগীর অন্তর্ভুক্তির কাজ চলছে। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭২ লাখ। তবে সেই কাজ ঢিমেতালে চলছে বলে অভিযোগ আছে। 

টিসিবির দাবি স্মার্ট ফ্যামিলি কার্ড কে পাবে এবং কোন এলাকায় কতগুলো বিতরণ করা হবে সেটার স্পষ্ট নির্দেশনা আছে, তাই এবার ভুয়া কার্ড তৈরি এবং বিতরণের সম্ভাবনা একদমই নেই।

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর