হাদিস ছাড়া সেই ২৮ নাবিক দেশে ফিরছেন আজ

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০১:০৩ পিএম

ইউক্রেনে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে উদ্ধার ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়া থেকে আজ বুধবার দেশে ফিরবেন। মঙ্গলবার রাতে তাদের বোর্ডিং এবং ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও নিহত হাদিসুর রহমানের লাশ এখনই দেশে আনা হচ্ছে না। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা আছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।

এর আগে গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। কয়েক দিনের মধ্যেই সিরামিকের কাঁচামাল ‘সিমেন্ট ক্লে’ নিয়ে জাহাজটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। এ কারণে বন্দরেই আটকে যায় জাহাজটি। ওই জাহাজে ২৯ জন নাবিক ছিলেন।

গত ২ মার্চ রাতে জাহাজটি রকেট হামলার শিকার হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। পরে জাহাজের আটকাপড়া ২৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর হাদিসুরের লাশ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করে মলদোভাতে নেওয়া হয়। সেখান থেকে ৬ মার্চ তারা রোমানিয়ায় পৌঁছান। 

আরও পড়ুন: এবার রাশিয়ায় বন্ধ কোকাকোলা-পেপসির ব্যবসা

সব কিছু ঠিক থাকলে আজ দুপুরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


একাত্তর/এসি

ইরানের নিরাপত্তা কাউন্সিল হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে। বুধবার (১ এপ্রিল) রাজধানীর ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত...
মুক্তিযুদ্ধের বার্তাকে বিশ্বের কাছে জানান দিতে নিজের জাহাজে নিজেই আগুন দিয়েছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া।
চট্টগ্রামের কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে আগুনের ঘটনা তদন্তে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পরপর দুটি তেলের জাহাজের আগুনের ঘটনা নাশকতা, নাকি দুর্ঘটনা সেটি খতিয়ে দেখছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর