এবার রাশিয়ায় বন্ধ কোকাকোলা-পেপসির ব্যবসা

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:০৮ এএম

ইউক্রেন আক্রমণকে কেন্দ্র করে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপাচ্ছে পশ্চিমা দেশগুলো। এরইমধ্যে রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় যোগ দিলো বিশ্বের শীর্ষ কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকো। 

মঙ্গলবার (৮ মার্চ) কোকাকোলা এক বিবৃতিতে জানায়, রাশিয়ায় তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইউক্রেন হামলার জেরেই এই নিষেধাজ্ঞা।

আর পেপসিকো বলছে, রাশিয়ায় তারা কোনো কোমল পানীয় (পেপসি, সেভেন আপ ও মিরিন্ডা) বিক্রি করবে না। তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, রাশিয়ায় ব্যবসা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস। যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডসও রাশিয়ায় তাদের রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এছাড়া অ্যাপেল, মাইক্রোসফট, টয়োটা, মার্সিটিজ, ভিসা কার্ডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছে।  

আরও পড়ুন: রাশিয়ার তেল-গ্যাসের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইউক্রেনের দাবি, দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর