হোসেনি দালানে হামলা: কবিরের ৭ ও আরমানের ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৩:৩২ পিএম

পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জেএমবির বোমা হামলার মামলায় আরমানের ১০ বছর ও কবিরের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৬ জনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

আরও পড়ুন: দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বোমা হামলা করে জেএমবি। এতে দুইজন নিহত এবং শতাধিক আহত হন। পরে চকবাজার থানায় মামলা করেন এসআই জালাল উদ্দিন। মামলাটি প্রথমে চকবাজার থানা পুলিশ এবং পরে গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে।

২০১৬ সালের ১৮ অক্টোবর ১০ জঙ্গিকে আসামি করে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন।

আসামিরা হলেন- কবির হোসেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, জাহিদ হাসান ও মাসুদ রানা।

তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ মে অভিযোগ গঠন করা হয়। আসামিরা প্রত্যেকে জেএমবির সদস্য। মামলায় রাষ্ট্রপক্ষের ৪৬ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসামিদের মধ্যে দুজন শিশু। তাদের মামলা শিশু আদালতে পাঠানো হয়েছে। বাকি আট আসামির মধ্যে পাঁচজন জামিনে আছেন। কারাগারে আছেন কবীর, আরমান ও রুবেল।

এছাড়া এ হামলার সঙ্গে জড়িত হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন পৃথক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।


একাত্তর/এআর



দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
আজ শুক্রবার পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন।
পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর