টিসিবি ট্রাক ঘিরে সিন্ডিকেট, পণ্য কিনে বিক্রি করছে বাজারে

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৬:৪১ পিএম

রাজধানীতে টিসিবির ন্যায্য মূল্যের ট্রাকগুলোকে ঘিরে গড়ে উঠেছে অসাধু সিন্ডিকেট। তাদেরই লোকজন ঘুরে ফিরে আগেভাগে পণ্য নিয়ে যাচ্ছে। 

এই সিন্ডিকেটের কারণে বঞ্চিত হচ্ছেন স্বল্প আয়ের অনেক ক্রেতা। তদারকির কোনো ব্যবস্থা না থাকায় এদের পণ্য নেয়া ঠেকাতে পারছেন না টিসিবি ডিলাররা।

রাজধানীর বিভিন্ন এলাকায় গেলেই চোখে পড়বে চাল, তেল, ডাল ও চিনির মত টিসিবির প্রতিটি ট্রাকের পেছনেই শত শত মানুষের লম্বা লাইন। 

ট্রাকে যতক্ষণ পণ্য থাকে, লাইনে দাঁড়ানো সব মানুষকেই পণ্য দিতে বাধ্য ডিলাররা। কিন্তু একজন মানুষ কতোবার পণ্য নিয়েছেন সেটি বোঝার কোনো উপায় টিসিবির নেই।  

মঙ্গলবার নগরীর একটি এলাকায় গিয়ে দেখা গেলো, লাইনে দাঁড়ানো মধ্যবয়সী একজন মানুষ টিসিবির ট্রাক পৌঁছার আগেই সবাইকে লাইনে দাঁড়ানোর তদারকি করছিলেন। 

মজার বিষয়, ট্রাক আসার সাথে সাথেই লাইনের আগেভাগে দাঁড়িয়ে যান তিনি। অথচ একাত্তর টিভির হাতে থাকা সোমবারের ছবিতেও এই একই লোককে পণ্য নিতে দেখা গেছে। 

image


নগরীতে টিসিবি ট্রাককে ঘিরে যে একটি চক্র গড়ে উঠেছে, সেই চক্রটির সাথে জড়িত আছে এই ব্যক্তিটিও। তাকেও সোমবারও পণ্য নিতে দেখা গেছে। 

এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে, তার দাবি সোমবার লাইনে দাঁড়ালেও তিনি পণ্য কিনতে পারেননি, তাই পরের দিন মঙ্গলবারও লাইনে এসে দাঁড়িয়েছেন। 

অথচ একাত্তরের হাতে থাকা ফুটেজ বলছে, সোমবারও এই ব্যক্তিটি পণ্য কিনেছেন। আর তিনি এমনই একটি চক্রের সদস্য, যারা একাধিকবার পণ্য কিনে নিয়ে যাচ্ছে। 

তারা ন্যায্যমূল্যে কেনা পণ্য দোকানে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা বলছেন সুযোগ সন্ধানী এই মানুষদের কারণে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক মানুষকে। 

আরও পড়ুন: নিত্যপণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এদের কাছে অসহায় টিসিবির ডিলাররাও। তারা বলছেন, একই মানুষ প্রতিদিন এসে লাইনে দাঁড়ালে তাদের পক্ষে চিনে রাখা সম্ভব নয়। 

তবে টিসিবি ডিলাররা বলছেন, এক্ষেত্রেও নজরদারির ব্যবস্থা হোক। প্রয়োজনে প্রযুক্তি নির্ভর একটি সমাধান হতে পারে বলে মনে করছেন তারা। 


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর