ওয়ান্ডারার্সের নেটে বল হাতে নির্বাচক হাবিবুল বাশার

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৮:৪৩ পিএম

সাউথ আফ্রিকায় বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে পেসারদের সামলানোর প্রস্তুতি তো চলছেই। স্পিনারদের কীভাবে খেলতে হবে সেই স্কিলগুলোও ঝালাই করে নিচ্ছেন টাইগার ব্যাটাররা। 

তেমনই এক সেশনে একটানা বোলিং করতে দেখা গেল সাবেক ক্যাপ্টেন ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। নিজে বোলিং করেছেন, ক্রিকেটারদের সঙ্গে শেয়ারও করেছেন। 

সাউথ আফ্রিকার উইকেটে পেসাররা ছড়ি ঘোরাবেন সবার ওপরে। তাই বোলে স্পিনারদের সামলানো লাগবে না, তা তো আর নয়। 

তাই, জোহানসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টাইগার ব্যাটাররা নেট অনুশীলন করছেন স্পিনের বিপরীতেও। ঘূর্ণি বলতে সামাল দেয়ার কৌশলও ঝালিয়ে নিচ্ছিলেন।

সেই সেশনেই দেখা গেল দৃশ্যটা। নাসুম-মিরাজদের সাথে বল হাতে নেমে পড়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশারও। দীর্ঘ সময় ধরে হাত ঘুরিয়েছেন সাবেক এই টাইগার কাপ্তান। 

ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে হাবিবুল বাশার সুমনের বল করার অভিজ্ঞতাও অবশ্য আছে, যদিও সেটা খুবই কম। 

টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ১৫ ইনিংসে বল করেছেন। ওয়ানডেতে একটা উইকেটও আছে তার। ফার্স্ট ক্লাস আর লিস্ট এ ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৬টা। 

এই সাউথ আফ্রিকায় হাবিবুল বাশারের অবশ্য আছে সুখস্মৃতি, সেটা যদিও বল নয়, ব্যাট হাতে। ওয়ানডেতে প্রোটিয়াদের মাঠে সর্বোচ্চ পাঁচ ইনিংসের একটা তার।

সাউথ আফ্রিকাতে দুই টেস্ট একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নির্বাচকের জায়গা থেকে নিশ্চয় কাজে লাগাচ্ছেন হাবিবুল বাশার। 

হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গেও নিয়মিত আলোচনাও করতে দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে। স্পিনে ব্যাটারদের ঝালাই করিয়ে নেয়ার সিদ্ধান্ত সেই আলোচনার ফসল। 

জাতীয় দলের টিম ডিরেক্টর সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকেও নিয়মিত নেটে পেইস বোলিং কোরতে দেখা যায়। 

সেটা যতোটা না দলের প্রয়োজনে, তারচেয়ে বেশি নিজের খেলার নেশা থেকে। ক্রিকেটটা যার ভেতরে বসবার করে, ব্যাট-বল দেখে তার নিজেকে ধরে রাখা মুশকিলই বটে। 


একাত্তর/এসজে

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর