দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘আগে যা পারেনি তা করে দেখাবে’

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২:১১ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ, বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সেঞ্চুরিয়নে শুরু হবে এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, তার অধীনে বাংলাদেশ দল ‘এমন কিছু করবে যা আগে কখনো হয়নি’।

একটা ম্যাচ জিতেই কোচের কথা রাখতে পারে বাংলাদেশ দল। খবর বিবিসি বাংলার।

প্রায় ২০ বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ, তারপর এখনও পর্যন্ত কোনো ফরম্যাটেই কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল।

এখনো পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি ২২ দেখায় দক্ষিণ আফ্রিকা ১৭টি ম্যাচে জিতেছে, একটিতে কোনও ফলাফল আসেনি, বাংলাদেশ চারটিতে জিতেছে, কিন্তু কোনওটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে নয়।

দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো ২০১৯ সালে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নিয়েছেন, এরপর এই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

ডোমিঙ্গো চার বছর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ ছিলেন, তবে সেই দক্ষিণ আফ্রিকা আর বর্তমান স্কোয়াডের মধ্যে অনেক পার্থক্য, তখন মনে করা হতো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে শুরু করে যে কোনো কন্ডিশনে যে কোনো ম্যাচ জেতার ক্ষমতা রাখতো, যেখানে খেলতেন এ বি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, ফ্যাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররা। আর এই দক্ষিণ আফ্রিকা এখন একটা পুর্নগঠনের ভেতর দিয়ে যাচ্ছে, এখনো অনেক পরীক্ষা দেয়া বাকি আছে এই দলটার।

তাই এটাকে একটা সুযোগ হিসেবেও নিতে চান বাংলাদেশের কোচ হিসেবে প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফর করতে যাওয়া ডমিঙ্গো।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান ও উইকেট সাকিবের

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিমের মতেও বাংলাদেশের উচিত এবার দক্ষিণ আফ্রিকায় ম্যাচ জেতা।

তিনি বলেন, আত্মবিশ্বাসটা একটা বড় ব্যাপার। ভালো শুরু, ভালো কিছু মোমেন্ট- এসব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে।


একাত্তর/আরএ

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর