বেলজিয়ামে জটলার ভেতর ঢুকে পড়লো গাড়ি, নিহত ছয়

আপডেট : ২১ মার্চ ২০২২, ১২:২৫ পিএম

বেলজিয়ামে কার্নিভালযাত্রীদের জটলার ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ৪০ জন। 

রোববার (২০ মার্চ) রাজধানী ব্রাসেলসের দক্ষিণে স্ট্রেপি-ব্র্যাকেনি নামের ছোট একটি শহরে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ঐতিহ্যবাহী প্যারেডে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রায় দুইশ' মানুষ। 

এসময় পেছন থেকে একটি গাড়ি এসে জটলার ভেতর ঢুকে যায়। এরপর প্রায় একশ' মিটার গিয়ে গাড়িটি থেমে যায়। 

ঠিক কি কারণেএ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে কোনো ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছে তারা। 

পুলিশের মুখপাত্র ক্রিস্টিনা লানোকো বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল। দলটিতে আঘাত করার পর চালক গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন, তবে পুলিশের হস্তক্ষেপে তাকে থেমে যেতে হয়। 

আরও পড়ুন: রাশিয়ার আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান মারিওপোলের

চালকসহ গাড়িতে থাকা অন্যদের আটক করা হয়েছে বলেও জানান তিনি। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু। 


একাত্তর/এসজে

বেলজিয়াম রাজপরিবারের গোপন কেলেঙ্কারি আর নাটকীয়তার গল্পে নতুন সংযোজন! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বীকৃতি পেলেন ২৬ বছর বয়সী এক সচ্ছল গাড়ি বিক্রেতা। রাজপরিবারের দাপুটে সদস্য...
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর