আরো তিন রুটে ২২৫ বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৮:২২ পিএম

রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আরও তিনটি রুটে ‘ঢাকা নগর পরিবহন’ চালুর কাজ শুরু হচ্ছে। ৯০ দিনের মধ্যে এই রুটগুলোতে বাস চালানোর আবেদন চেয়ে বিজ্ঞপ্তি ও বাছাইয়ের কাজ শেষ করবে দুই সিটি কর্পোরেশন। এই তিন রুটে বাস নামানো হবে ২২৫টি।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে এসব কথা জানানো হয়।

গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়। গণপরিবহনে শৃঙ্খলা আনতে এবার একইভাবে চালু হবে আরও তিনটি নতুন রুট। চলবে ২২৫টি বাস। প্রথমটি হবে ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা পর্যন্ত।

দ্বিতীয়টি হবে ঘাটারচর থেকে বসিলা, সায়েন্স ল্যাবরেটরি হয়ে মেঘনা ঘাট পর্যন্ত। আর তৃতীয়টি হবে ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস নামানো হবে। সব মিলিয়ে নতুন করে আরও ২২৫টি বাস নামানো হবে।

যে তিন রুটে এই ২২৫টি বাস নামানো হবে, তার মধ্যে ২২ নম্বর রুটটি হলো- ঘাটারচর থেকে, বছিলা, মোহাম্মদপুর টাউন হল, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে সুলতানা কামাল সেতু পর্যন্ত। ২৩ নম্বর রুট হলো- বছিলা থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে কাঁচপুর পর্যন্ত এবং ২৬ নম্বর রুট হলো- ঘাটারচর থেকে পলাশী মোড়, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

দক্ষিণের মেয়র তাপস আরো জানান, আগামী ৩০ দিনের মধ্যে আরও ২০টি বাস এ রুটে নামানো হবে। এ ছাড়া একই সময়ে আরও ৫০টি বাস নামানোর জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানকে প্রস্তাব দেয়া হয়েছে।

পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই ২৬ ডিসেম্বর থেকে চালু থাকা ২১ নম্বর রুটে ট্রান্সসিলভা আরও ২০টি এবং জাহান এন্টারপ্রাইজের ৪০টি বাস চলবে বলেও জানান তিনি। কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণের মেয়র জানান, রাজধানীর বাইরে হবে পাঁচটি বাস টার্মিনাল।

সভায় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, নতুন তিনটি রুটে বাস নামানোর অংশ হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে বাসগুলো চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি প্রকাশ, যাত্রী ছাউনি নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এসব কাজ শেষ হওয়ার পর দিন নির্ধারণ করে নতুন তিনটি রুটে বাস নামানো হবে।

আরও পড়ুন: যানজটে নাকাল রাজধানীবাসী, সড়কেই কেটে যায় পুরো দিন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুট ভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে বাস রুট রেশনালাইজেশন কমিটির দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেন। আর বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন।

গেলো বছরের ২৬ মার্চ কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে ‘ঢাকা নগর পরিবহণ’ নামের বাস সেবা চালু করেছে ‘বাস রুট রেশনালাইজেশন’ কমিটি। তখন ৫০টি বাস দিয়ে এই রুটে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর