দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০২:৫৬ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

শুক্রবার (২৫ মার্চ) রাত ২টা ৫০ মিনিটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী থানার রাজারামপুর ফকির পাড়া লাভলী ফুড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন একটি ট্রাকের চালক ও তার সহকারী। আহত ব্যক্তি অপর ট্রাকের চালক।

নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার ময়েজ উদ্দিনের ছেলে ট্রাক চালক মো. সাইফুল ইসলাম বাদশা (৫৫) এবং বগুড়ার নন্দীগ্রামের তছির উদ্দিনের ছেলে ও ট্রাক চালকে  সহকারী মো. খোরশেদ আলম (৪০)।

আহত অপর ট্রাক চালক হলেন মো. মাইদুল ইসলাম (৪০)। তিনি নওগাঁর মহাদেবপুরের বাসিন্দা।

জানা যায়, বিরামপুর থেকে দিনাজপুরগামী ইট ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫৬৭) ও দিনাজপুর থেকে বিরামপুরগামী আলু ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ইট ভর্তি ট্রাকের ড্রাইভার মো. সাইফুল ইসলাম বাদশা ও তার সহকারী মো. খোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া আলুভর্তি ট্রাকের চালক মো. মাইদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উপস্থিতিতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল ইসলাম জানান, রাত ২টা ৫০ মিনিটে ঢাকা থেকে ইট বোঝাই করা একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিলো। এসময় আলু ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইট বোঝাই ট্রাকের চালক-হেলপার দুজনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর