হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৭:১০ পিএম

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনসহ বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট দোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) ফ্লোরিডার একটি আদালতে এ মামলা করা হয়। নির্বাচনী ক্যাম্পেইনে রাশিয়া ট্রাম্পকে সাহায্য করেছে, এই গুজব ছড়িয়ে হিলারি ক্লিনটন কারচুপি করার চেষ্টা করেছেন বলে মামলায় অভিযোগ করেছেন ট্রাম্প। 

চার বছর ক্ষমতায় থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প ক্লিনটনের বিরুদ্ধে যেসব অভিযোগের লম্বা তালিকা হাজির করেছেন, সেগুলোই আবারও উঠে এসেছে এই মামলায়।

সেইসাথে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের জন্যও কারচুপিকে দায়ী করেন তিনি। 

আরও পড়ুন: গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্র-ইইউ চুক্তি সই

মামলার বাদিদের কাছে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি তাদের শাস্তিও দাবি করেছেন ট্রাম্প। রাশিয়ার সাথে তার সম্পৃক্ততা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ফলে তাকে এখন পর্যন্ত ২৪ মিলিয়ন ডলারের ক্ষতি বইতে হয়েছে বলেও দাবি করেন তিনি। 

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জিততে সাহায্য করতে রাশিয়া রিপাবলিকান পার্টির রাজনৈতিক উপদেষ্টা পল ম্যানাফোর্ট ও উইকিলিক্সেকে ব্যবহার করেছিলো বলে ২০২০ সালে সিনেট কমিটির এক তদন্ত প্রতিবেদনে উঠে আসে। 

তবে এ প্রতিবেদনকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। 


একাত্তর/এসজে

কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের দেয়া সাতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে।
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর