গন্ধযুক্ত ও খাবার অযোগ্য পানি হলেও কিছু পায় না ওয়াসা

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১০:০৫ এএম

ওয়াসার লাইনে গন্ধযুক্ত ও খাবার অযোগ্য পানি পাবার অভিযোগ করেছেন ঢাকার মাতুয়াইলের বাসিন্দারা। তারা ক্ষোভের সঙ্গে দাবি করেছেন, ধোয়ামোছার কাজে ব্যবহার করা গেলেও এই পানি ফুটিয়েও পান করা যায় না। বিশুদ্ধ পানির এই সংকট অনেক দিনের। 

আইসিসিডিডিআরবি হাসপাতালের দেয়া তথ্য বলছে, রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে আসা ডায়রিয়া রোগী অনেক বেশি। তবে হাসপাতাল থেকে রোগীদের তথ্য নিয়ে পানি পরীক্ষার পর, ডায়রিয়ার জীবাণু মেলেনি বলে দাবি করছে ওয়াসা। 

মাতুয়াইলের বাসিন্দা জমির গাজী গেলো মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মহাখালীর হাসপাতালে চিকিৎসা নেন। তিনি জানান, ওয়াসার পানিই তার পেটের পীড়ার প্রধান কারণ।

তিনি দাবি করেন, গোসল ও ধোয়ামোছার কাজে ওয়াসার পানি ব্যবহার করা গেলেও ওয়াসার পানি খাওয়া যায় না। ফুটানোর পরও পানিতে গন্ধ থেকে যায়। আর পানিতে ময়লাতো আছেই। যা নিয়ে জমির গাজীর ক্ষোভের অন্ত নেই। 

তিনি যে কলের পানি পান করেন, সেই কল থেকে আনা পানি ফুটিয়ে দেখা গেছে কিছুক্ষণ পরই পানিতে ফেনা ভাসতে থাকে। নিচে জমা হয় ময়লা। পানি ফুটানোর পর পাতিলও কালো হয়ে যাচ্ছে। এই পানিকে ডায়রিয়ার কারণ বলেই মনে করছে এলাকাবাসী। 

এই অবস্থায় পাশের একটি মাদ্রাসা থেকে গভীর নলকূপের পানিতে রান্না খাওয়ার কাজ সারেন এলাকাবাসী। অথচ আইসিডিডিআরবি থেকে দেয়া রোগীদের ঠিকানা মতো মাতুয়াইলের জমির গাজির বাসার পানিও পরীক্ষা করেছে ওয়াসা। 

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেয়ার ব্যাখা দিলেন প্রধানমন্ত্রী

নিজেদের করা এই পরীক্ষায় পানিতে ডায়রিয়া বা কলেরার কোন জীবাণু মেলেনি বলে দাবি করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

তার দাবি, নিয়ম মেনে প্রতিদিনই নিজস্ব পরীক্ষাগারে পানির মান পরীক্ষা করে ওয়াসা। সেই পরীক্ষাতেও পানিবাহিত কোন জীবাণুর অস্তিত্ব মেলেনি।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর