বন্ধুর ডাকে সাড়া দেয়ার চারদিন পর মিললো বস্তাবন্দি মরদেহ

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১২:২১ পিএম

যশোরের মণিরামপুরে নিখোঁজের চারদিন পর ইকরামুল হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার মদপুর মাঠের নিমতলা খাল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে যশোর পিবিআই। 

নিহত ইকরামুল উপজেলার মশ্বিননগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

ইকরামুলের স্বজনদের অভিযোগ, এক বছর আগে প্রতিবেশি মাস্টার্স পড়ুয়া আমিনুরের সাথে বিবাদ সৃষ্টি হয় ইকরামুলের। সেই বিবাদের জের ধরে ইকরামুলকে খুনের ফাঁদ পাতে আমিনুর।

আমিনুরের পরিকল্পনা অনুযায়ী ইকরামুলের বন্ধু মেহেদী ফোন করে তাকে। বন্ধু মেহেদীর ডাকে গত ২৮ মার্চ সন্ধ্যায় মশ্বিননগর গনির মোড় এলাকায় যান ইকরামুল। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। 

চারদিন পর পিবিআইয়ের তদন্তে জানা যায়, ইকরামুলকে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়েছে।

যশোর পিবিআইয়ের পরিদর্শক শামীম মুসা জানান, ৩০ মার্চ যশোরের পিবিআইয়ের কাছে ইকরামুল হোসেন নামে এক শিক্ষার্থীর নিখোঁজের অভিযোগ আসে। ইকরামুলকে ২৮ মার্চ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জিডিতে বলা হয়। 

তারপর থেকে পিবিআইয়ের একাধিক টিম ইকরামুলের পরিবারের সাথে কথা বলার এক পর্যায়ে তার প্রতিবেশি আমিনুরের ওপর সন্দেহ হয়। 

বুধবার (২৯ মার্চ) রাতে আমিনুরকে জিজ্ঞাসাবাদে সে ইকরামুলকে হত্যার কথা স্বীকার করে। তার তথ্যমতে ঘটনাস্থল থেকে নিহত ইকরামুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। হত্যার মূল রহস্য উদঘাটনে অভিযান চলমান রয়েছে।


একাত্তর/এসজে
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর