রাশিয়াকে আইএসের সাথে তুলনা করলেন জেলেনস্কি

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৯:৩৬ পিএম

ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে ইউক্রেনের জনগণের ওপর রাশিয়ার নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, পুতিনের উদ্দেশ্য হলো ইউক্রেনের বাইরেও অন্যান্য দেশে তার ঘৃণা ছড়িয়ে দেয়া। 

রাশিয়াকে নিজেদের কর্মকাণ্ডের দায়ভার নেয়ার দাবি জানিয়ে জেলেনস্কি তাদেরকে ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো আন্তর্জাতিক বিচারের সম্মুখীন করানোর জোর দাবি জানান। 

ইউক্রেনের বুচা শহরে সম্প্রতি যা হয়েছে তাকে গণহত্যা আখ্যা দিয়ে তিনি বলেন, গত ৪১ দিন ধরে রাশিয়া ইউক্রেনে যা করছে বুচা তার একটি উদাহরণ মাত্র। 

জাতিসংঘে রাশিয়ার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে জেলেনস্কি বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে অবমূল্যায়ন করে। এসময় নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বের করে দেয়ার আহবান জানান তিনি। 

আরও পড়ুন: টালমাটাল শ্রীলঙ্কা, সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসক জোট

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড বন্ধ করতে না পারলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভেঙে দেয়া উচিৎ, কেননা এতে প্রমাণিত হবে যে তাদের আলোচনা ছাড়া আর কিছুই করার ক্ষমতা নেই। 

এরপর তিনি ইউক্রেনিয়দের ওপর রাশিয়ার নির্যাতনের একটি এক মিনিটের ভিডিওচিত্র প্রদর্শন করেন, যেখানে নিহত ইউক্রেনিয়দের ক্ষতবিক্ষত মরদেহের ছবি দেখানো হয়। 

তবে যুদ্ধাপরাধের সব অভিযোগ নাকচ করে দিয়ে নিরাপত্তা পরিষদে আত্মপক্ষ সমর্থন করতে সম্পূর্ণ প্রস্তুত রাশিয়া। 

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার ক্ষমতাবিশিষ্ট পাঁচটি সদস্য দেশের একটি রাশিয়া। এই ক্ষমতা সবচেয়ে বেশিবার ব্যবহারকারী দেশও এটি। 

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ মূল্যায়ন করে জাতিসংঘের মানবাধিকার পরিষদে এর সদস্যপদ স্থগিত করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে এ দাবি তোলেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর