রুশ দূতাবাসের ১০ কর্মীকে বহিষ্কার করলো পর্তুগাল

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:২৯ পিএম

রাশিয়ান দূতাবাসের দশ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পর্তুগাল সরকার। তারা আর মাত্র দুই সপ্তাহ পর্তুগালে থাকার সুযোগ পাবেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার (৫ এপ্রিল) এ কথা জানানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, পর্তুগাল সরকারের এই ঘোষণা রাশিয়ান রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে, মিশনের এই কর্মীদের কার্যক্রম পর্তুগালের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করা হচ্ছে। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে এই কূটনীতিকদের পর্তুগাল ত্যাগ করতে হবে।

আরও পড়ুন: করোনা নিয়ে বিপাকে চীন, রোজই বাড়ছে সংক্রমণ

মন্ত্রণালয় বলেছে, পর্তুগাল সরকার ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের নিন্দা ও ইউক্রেনের পক্ষে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করছে।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর