তাইওয়ানে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০১:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহায়তা ও প্রশিক্ষণসহ মোট ৯৫ মিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন সরঞ্জাম কিনবে তাইওয়ান।  

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তরের (পেন্টাগন) বরাতে বুধবার (৬ এপ্রিল) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় উল্লেখ করেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যে এটি তৃতীয় অস্ত্র বিক্রির ঘোষণা। 

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানায়, এই চুক্তিতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রশিক্ষণ, পরিকল্পনা, ফিল্ডিং, মোতায়েন, অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং টেকসই নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। 

আরও জানানো হয়েছে, এই সরঞ্জাম তাইওয়ানকে মিসাইল এবং বিমান হামালার মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করবে।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের দাবি জেলেনস্কির

আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং দেশটির প্রতিরক্ষা জোরদারে তাইওয়ান প্রস্তাবিত প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করবে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা আশা করেছে যে এই মাসের মধ্যে চুক্তিটি "কার্যকর হয়ে উঠবে"। 


একাত্তর/আরবিএস   

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর