রানের পাহাড়ের দিকে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৭:৩৮ পিএম

পোর্ট এলিজাবেথে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে আটকে দিলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। 

ব্যাট হাতে সর্বোচ্চ করেন মুশফিকুর রহিমন ৫১। এর পরে রয়েছেন তামিম ইকবাল ৪৭, ইয়াসির আলী ৪৬, শান্ত ৩৩। এছাড়া দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন মাত্র দুইজন। তারা হলেন- লিটন দাস ১১ ও মেহেদী মিরাজ ১১। বাকিদের মধ্যে রানের খাতা না খুলে সাজঘরে ফিরেছিলেন ওপেনার জয়সহ তিনজন।

তবে ফলোঅন টপকাতে না পারা সফরকারীদের ফলোঅন করায়নি প্রোটিয়ারা। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এলগাররা। 

এদিকে আগের ইনিংসের ২৩৬ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো শুরু করে প্রোটিয়ারা। সব মিলিয়ে তারা যে রানের পাহাড়ের দিকো আগাচ্ছে তা ধরেই নেওয়া যেতে পারে।

পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে চার বিরতির আগ পর্যন্ত দুই উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৮৪ রান। 

আরও পড়ুন: করোনায় টানা ছয় দিন মৃত্যুশূন্য, হঠাৎ বাড়লো শনাক্ত

শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন ইউকেটে ৯৩ রান। এলাগার (২৬) ও পিটারসেনকে (১৪) ফিরিয়েছেন তাইজুল। চা বিরতির পরই ওপেনার এরউইকে (৪১) ফেরান খালেদ আহমেদ।

বর্তমানে ব্যাট করছেন বাভুমা (৬) ও রায়ান রিকেলটন (২)।


একাত্তর/এসি

ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর