দিনিপ্রো বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হবার দাবি

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৯:৩২ পিএম

রাশিয়ার লাগাতার রকেট হামলায় ইউক্রেনের শহর দিনিপ্রোর বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, রোববার (১০ এপ্রিল) দিনিপ্রো শহরের সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন। 

রেজনিচেঙ্কো টেলিগ্রামে বলেন, দিনিপ্রো বিমানবন্দরে আবার হামলা হয়েছে। এর আর কিছুই অবশিষ্ট নেই। বিমানবন্দর এবং এর আশেপাশের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। একের পর এক রকেট হামলা চালানো হয়েছে।

তিনি যোগ করেন, হামলায় ভুক্তভোগীদের সম্পর্কে জানতে তথ্য সংগ্রহ করছে কর্তৃপক্ষ। 

রেজনিচেঙ্কো আরও বলেন, দিনিপ্রো নদীর তীরে অবস্থিত শহরটিতে রোববার আক্রমণ তীব্র হয়েছে।

ইউক্রেনের অভিযোগ, আগ্রাসনের পর থেকে শহরটির দশ লাখ মানুষ রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে বড় ধরনের ধ্বংসের হাত থেকে থেকে রক্ষা পেয়েছে শহরটি।

আরও পড়ুন: রানের পাহাড়ের দিকে দক্ষিণ আফ্রিকা

এদিকে রুশ বাহিনী ইউক্রেনে ব্যাপক হামলা চালালেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার জন্য নতুন একজন জেনারেল নিয়োগ করেছেন। কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান শহরগুলোর অসংখ্য ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনী বন্দরনগরী মারিউপলে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে দাবি ইউক্রেনের।


একাত্তর/আরবিএস  

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর