ফসফরাস বোমার কথা বললেও প্রমাণ দেননি জেলেনস্কি

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৭:৩৮ পিএম

রুশ সেনাবাহিনী ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহার করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার পার্লামেন্টে বুধবার এক ভাষণে এমন অভিযোগ করেন জেলেনস্কি।  

তবে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি জেলেনস্কি। এমনকি রয়টার্সের পক্ষ থেকেও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে সম্ভব হয়নি।

এ সময় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অব্যাহত রাখার মাধ্যমেই রাশিয়াকে চলমান যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা হবে।   

এদিকে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একটি সামরিক ইউনিটও রাশিয়ার বিরুদ্ধে একই অভিযোগ করেছে। ইউক্রেনের আযোভ রেজিমেন্ট সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একাধিক অঞ্চলে লোকজনের মধ্যে শ্বাসকষ্টের লক্ষণ দেখা যাচ্ছে।

আর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি জন কারবি এক বিবৃতিতে বলেন, মারিউপোলে রাশিয়া "একটি সম্ভাব্য রাসায়নিক অস্ত্র" ব্যবহার করেছে- এমন দাবি সম্বলিত প্রতিবেদনগুলো সম্পর্কে তিনি অবগত আছেন।

তিনি যোগ করেন, যদিও এই দাবিগুলোর বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন: ধর্মের সাথে সংস্কৃতির কোন বিরোধ নেই: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, যদি এই প্রতিবেদনগুলো সত্যি হয়, তাহলে তা "গভীর উদ্বেগের" বিষয়।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এক টুইট বার্তায় জানিয়েছেন, বিষয়টি যাচাই করে দেখার জন্য অংশীদারদের সাথে কাজ করছেন তিনি।

তবে মস্কো বলছে, রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে ইউক্রেন। রাশিয়া এ ধরনের কোনো অস্ত্র ব্যবহার করেনি। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর