নিউমার্কেটে সংঘর্ষের নিহত মোরসালিন ইটের আঘাতে মারা গেছেন। এছাড়া একই ঘটনায় নিহত নাহিদের হত্যার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের কাজ অনেকদূর এগিয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম বুধবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের পাশাপাশি গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মী ও ব্যবসায়ীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন দোকান কর্মচারী মোরসালিন (২৬)। তিনি ব্যবসায়ীদের পক্ষ হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন।
অপরজন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হাসান (২২)।
আরও পড়ুন: বরিশালে রেল চলবে
প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। যা চলে ২১ এপ্রিল প্রথম প্রহর পর্যন্ত। পরে চার ঘণ্টার বৈঠক শেষে সমঝোতা হয় দুইপক্ষের।
এ সংঘর্ষে মোট চারটি মামলা হয়েছে। যার দুইটি করেছে পুলিশ, দুইটি নিহতদের পরিবার।
একাত্তর/আরএ
