বাড়ি ফেরা হলো না যুবকের, রাস্তায় পড়ে থাকলো ঈদের বাজার

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৬:১৭ পিএম

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে বাগেরহাটের রামপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন যুবক শহিদুল ইসলাম। মোটরসাইকেল নিয়ে যাত্রা করা শহিদুলের সঙ্গে ছিল পরিবারের সবার জন্য নতুন কাপড়। কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন তিনি।

শনিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের একটি হ্যাচারির সামনে ট্রাক চাপায় নিহত হন শহীদুল।

তিনি বাগেরহাট উপজেলার চন্দ্রখালী গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে রাজধানী থেকে রওনা হয়েছিলেন শহিদুল। দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তারা আরও জানান, শহিদুল ট্রাকের চাকার নিচে পড়ে থাকলেও তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিটকে যায় সড়কে। মোটরসাইকেলের সাথে থাকা নীল রঙয়ের একটি ব্যাগে ছিলো পরিবারের সদস্যদের জন্য কেনা নতুন কাপড়।

আরও পড়ুন: গাছে বেঁধে মারধর: ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, মরদেহটি উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর