মায়ের কবর জিয়ারত করে ফেরার পথে প্রবাসীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ মে ২০২২, ০১:২৮ পিএম

মায়ের কবর জিয়ারত করে ফেরার পথে বগুড়ায় এক আমেরিকা প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে শীর্ষ সন্ত্রাসী ওমর খৈয়াম রোপন ও তার সহযোগীরা ৷ সন্ত্রাসীদের হামলায় নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক সরকার (৬৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৪ মে) রাত প্রায় ১টা ২০ মিনিটের সময বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাতান হাটে আব্দুর রাজ্জাক একটি দোকানে জিনিসপত্র কিনে বগুড়া শহরের সূত্রাপুর নিজ বাড়িতে ফিরছিলেন। 

এসময় পথে শহরের শীর্ষ সন্ত্রাসী ওমর খৈয়াম রোপণের নেতৃত্বে ১৫  থেকে ১৬ জনের একটি দল প্রথমে ককটেল বিস্ফোরণের মাধ্যমে তার পথরোধ করে।  তারপর ধারালো অস্ত্রের আঘাতে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় ৷ 

এরপর এলাকাবাসী আব্দুর রাজ্জাককে উদ্ধার করে অটোরিকশাযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ 

ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওমর খৈয়াম রোপন ও তার ২ সহযোগীকে আটক করে ৷ এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয় ৷ 

আব্দুর রাজ্জাক সরকারের স্বজনরা জানান, গতকাল তিনি মায়ের কবর জিয়ারত এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করে বাড়ি ফেরার পথে রোপন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে ৷ এই টাকা না দেয়ার ফলে তাকে হত্যা করেছে বলে তাদের সন্দেহ ৷

আব্দুর রাজ্জাকের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে ৷ 

নিহত রাজ্জাক ২০০০ সালে সপরিবারে আমেরিকার নিউইয়র্ক যান। সেখান থেকে গত ৬/৭ বছর আগে দেশে ফিরে ব্যবসা-বাণিজ্য এবং জমিজমা দেখাশোনা করতেন ৷ আমেরিকা থেকে তার এক মেয়ে এবং ছেলে আসার পর তার দাফন কাজ হবে বলে জানিয়েছেন স্বজনরা ৷ 

শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সারাফত ইসলাম ৷ 


একাত্তর/এসএ

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী আজিজুল হককে আপন বোন, ভাগিনা ও ভগ্নিপতি পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নিহতের জানাজা শেষে স্বজন ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর