টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরান

আপডেট : ০৪ মে ২০২২, ০৫:১২ পিএম

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিকোলাস পুরান।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) বুধবার (৪ মে) এক বিবৃতিতে অধিনায়ক হিসেবে পুরানের নাম ঘোষণা করে। কাইরন পোলার্ডের স্থলাভিষিক্ত হলেন তিনি। ওয়ানডেতে পুরানের ডেপুটি শাই হোপ। গেল বছর পোলার্ডের ডেপুটি ছিলেন পুরান।

পোলার্ডের অনুপস্থিতিতে ঘরের মাঠে গেলো বছরের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন পুরান। তার নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিলো ক্যারিবীয়রা।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দশ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন পোলার্ড। এরমধ্যে ৮টি টি-টোয়েন্টি ও দু’টি ওয়ানডেতে। জয় চারটিতে, হার ছয়টিতে।

ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব পেয়ে গর্বিত পুরান। বলেন, ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত।

আরও পড়ুন: প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯৪ ম্যাচে ৩,৩০০ রান করেছেন বাঁ-হাতি ব্যাটার পুরান। এ মাসের শেষে নেদারল্যান্ডসের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন তিনি।


একাত্তর/আরএ

জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর