জয়পুরহাটে ত্রিমুখী সংঘর্ষে বাইক আরোহী নিহত, আহত তিন

আপডেট : ০৬ মে ২০২২, ০৮:২৯ পিএম

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৬ মে) দুপুরে জেলার পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহবুবুল আলম (৩৫)। তিনি পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর মালিদহ এলাকার সেকেন্দার আলীর ছেলে। 

আহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০), নিলত পাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) ও মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)।

image


পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট  যাচ্ছিলো। পথে জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় ট্রাকের সঙ্গে পাঁচবিবিগামী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন। 

আরও পড়ুন: বালতি ও পুকুরে ডুবে যমজ ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী মাহবুবুল মারা যান। 

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর