জমি নিয়ে বিরোধে ছোট তিন ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ০৬ মে ২০২২, ০৮:২৮ পিএম

হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছেন ছোট তিন ভাই।

শুক্রবার (৬ মে) বেলা ৩টার দিকে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামের এ ঘটনাটি ঘটে। খুন হওয়া শাহজাহান মিয়া (৩৫) ওই গ্রামের মৃত মহরম আলী ছেলে।

পুলিশ জানায়, শাহজাহান মিয়ার সাথে তার চাচাতো ভাই আছকির মিয়া ও বিল্লাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

এই বিরোধের জেরে দুই মাস আগে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শাহজাহান মিয়ার হামলায় তার চাচা কুদ্দুস মিয়া নিহত হন।

বাবার খুনের পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আছকির মিয়া ও বিল্লাল মিয়া। তাদের পক্ষ নেন শাহজাহান মিয়ার আপন ছোট ভাই জয়নাল মিয়া।

আরও পড়ুন: কর্মস্থলে ফিরছে মানুষ, ফিরতি পথেও মিলছে স্বস্তি

শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় একা পেয়ে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করেন আছকির, বিল্লাল ও জয়নাল।

খবর পেয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও সদর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘাতকদের আটকে অভিযান চালানো হচ্ছে।


একাত্তর/এসজে

হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর