প্রসবের সময় মা ও নবজাতকের মৃত্যুতে পশু চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ০৬ মে ২০২২, ০৮:৫৩ পিএম

নেত্রকোনার বারহাট্টায় পশু চিকিৎসকের অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। প্রসূতির স্বামী ওই চিকিৎসকের নামে মামলা করার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গেলো বুধবার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মা ও নবজাতকের দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

মারা যাওয়া প্রসূতির নাম শরীফা আক্তার (১৯)। মঙ্গলবার রাত থেকে তার প্রসবব্যথা শুরু হয়। পরের দিন সকালে পাশের গ্রামের পশু চিকিৎসক আবুল কাশেমকে খবর দেয়া হয়। 

পরে আবুল কাশেম শরীফার সন্তান প্রসব করানোর সময় এপিওসটমি (আংশিক কেটে) করেন। এ সময় ভূমিষ্ঠ হওয়া নবজাতক কিছুক্ষণের মধ্যেই মারা যান। 

একইসঙ্গে প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণে শরীফার মৃত্যু হয়। মুহূর্তে ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নজরে আসে প্রশাসনের। 

অভিযুক্ত পশু চিকিৎসক আবুল কাশেম দাবি করেন তিনি প্রসূতির সন্তান প্রসব করাতে চাননি। পরিবারের সদস্যরাই তাকে জোর করে এই কাজ করিয়েছে। 

এপিওসটমি করার পর ওষুধ ও সেলাই আনতে পাঠানো হয়েছিলো। কিন্তু আনতে দেরি হওয়ার অতিরিক্ত রক্তপাতে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে ছোট তিন ভাইয়ের হাতে বড় ভাই খুন

তিনি আরও জানান, পশু চিকিৎসার পাশাপাশি মানুষের চিকিৎসার কোর্স তিনি সম্পন্ন করেছেন। তার সনদও রয়েছে বলে দাবি করেন তিনি।

এরমধ্যেই তদন্ত কমিটি হয়েছে জানান উপজেলা সহকারী কমিশনার। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্বাস দেন, দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। 

নেত্রকোনার বারহাট্টার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের শরীফা আক্তারের সাথে এক বছর আগে বিয়ে হয় একই এলাকার মোহসীন মিয়ার।


একাত্তর/এসজে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নেত্রকোনায় ঘরে একা ভাত খেতে বসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির মা জানান, মেয়েকে যখন ফাঁস থেকে নামানো হয়, তখন তার পরনে পায়জামা ছিলো না। তার দাবি, ধর্ষণের পর...
যশোর একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে ওই প্রসূতির একটি সন্তান ভূমিষ্ঠ করা গেলেও চার ঘণ্টা পর ওই নবজাতকটিরও মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায়। 
নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে সুস্থ আছে নবজাতক।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর