চেকপোস্টে হামলা, ১১ মিশরীয় সেনা নিহত

আপডেট : ০৮ মে ২০২২, ০৯:২১ পিএম

জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থল সিনাই উপদ্বীপে সুয়েজ খাল অঞ্চলে ‘সন্ত্রাসী’ হামলা মোকাবিলার সময় চেকপোস্টে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন অফিসার ও ১০ জন মিশরীয় সেনা সদস্য ছিলেন।

সেনাবাহিনীর মুখপাত্র ও নিরাপত্তাবাহিনীর একটি সূত্র বলছে, ওই ১১ জন হামলার সময় পানি সরবারহের একটি পাম্পের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। খবর রয়টার্সের।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, সন্ত্রাসীরা ট্রাক ভর্তি ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। দায়িত্বরত সেনারা এসময় তাদের সাথে লড়াই করে এবং ধাওয়া দেয়। তখন তারা একটি বিস্ফোরণ ঘটায়।

সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় সেনাবাহিনী তাদের ঘিরে রেখেছে। খালের পূর্ব তীরে লড়াইয়ে ৫ সৈন্য আহত হয়েছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ফেসবুকে বলেছেন, সন্ত্রাসীদের হামলা কারণে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য দেশ ও সেনাবাহিনীর সংকল্প পরাজিত হবে না।

ওয়াশিংটন মিশরীয় সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সিনাইয়ে সন্ত্রাসী হামলার নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সন্ত্রাসবাদের মোকাবিলায় মিশরের শক্তিশালী অংশীদার ছিল এবং রয়ে গেছে।

মিশরের সিনাই উপদ্বীপ গত এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহের কবলে পড়েছে, যা ২০১৩ সালে প্রয়াত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তীব্র হয়ে উঠে।

আরও পড়ুন: অচেনা ইভার গানে বুঁদ হয়েছে পাকিস্তানের তরুণরা

২০১৮ সালের ফেব্রুয়ারিতে, সেনাবাহিনী ও পুলিশ উত্তর সিনাইকে কেন্দ্র করে জঙ্গিদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে এক হাজারেরও বেশি সন্দেহভাজন জঙ্গি ও কয়েক ডজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।


একাত্তর/আরএ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর গত দুই মাসে সুয়েজ খাল দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৪২ শতাংশের বেশি কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজার বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ...
মিসরের সুয়েজ খাল তীরবর্তী ইসমাইলিয়া শহরে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন, আহত আরও ১২ জন। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে সুয়েজ খালের পশ্চিমে হামলাটি...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর