গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে সরলার সানগ্লাস!

আপডেট : ০৯ মে ২০২২, ১০:৩২ পিএম

জমকালো আয়োজনে হয়ে গেলো গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। গেল শুক্রবার নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেয় বিশ্ববিখ্যাত জার্মানির রক ব্যান্ডদল স্করপিয়ন্স। সঙ্গে যোগ দেয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। সেই কনসার্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ফ্যাশন প্রতিষ্ঠান সরলার বানানো রিকশা পেইন্টের সানগ্লাস।

নিউইয়র্কে যাওয়ার আগে সরলার কাছে বিশেষ ধরণের এই সানগ্লাস অর্ডার করেন চিরকুটের দলনেতা ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি। সরলা কনসার্টের জন্য বিশেষভাবে তৈরি ১৮টি সানগ্লাস সরবরাহ করে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মানসুরা ইয়াসমিন স্পৃহা। তিনি জানান, সানগ্লাসের ফ্রেমের সামনের অংশটি রিকশা পেইন্টে আঁকা। পাশে একদিকে লেখা চিরকুট, অন্যপাশে স্করপিয়নস।

image


কনসার্টের ঠিক আগে আগে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের গ্রিন রুমে একত্রিত হয়েছিল ব্যান্ডদল স্করপিয়ন্স ও চিরকুট। চিরকুট ব্যান্ডদলের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিস্মরণীয় সে মুহূর্ত আরও অসাধারণ হয়ে ধরা দিলো স্করপিয়নসের আন্তরিকতায়। এমনকি ঢাকা থেকে চিরকুটের নিয়ে যাওয়া বিশেষ সানগ্লাস চোখে তুলে নেন স্করপিয়নসের প্রধান ব্যক্তিত্ব ক্লাউস মাইন।

চিরকুট পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, সানগ্লাসের ডিজাইনও মনে দাগ কেটে গেছে ক্লাউস মাইনের। শারমিন সুলতানা সুমি বলেন, ‘চশমাটি দেখে অভিভূত ক্লাউস বলে উঠেন, ‘আরেহ এটা আমাদের জন্য? খুব সুন্দর’।’

সঙ্গে সঙ্গেই ক্লাউস এটি চোখে পরে নেন। চিরকুট ব্যান্ডের সুমির সঙ্গে পোজও দেন ক্যামেরার সামনে। মুহূর্তটি অসাধারণ ছিল বলে জানায় চিরকুট।

image

এদিকে সত্বাধিকারী মানসুরা ইয়াসমিন স্পৃহা জানান, ‘এমনভাবে ইতিহাসের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই গৌরব কোনদিন ভুলব না। নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাংলাদেশ জুবিলি কনসার্টে ছিল আমার সরলা’র সানগ্লাস; এর চেয়ে আনন্দের আর কি হতে পারে’!

তিনি আরও জানানসরলা মূলত রিক্সা পেইন্টসহ বাংলাদেশি ফোক আর্ট ও জামদানি নিয়ে কাজ করে। বেশ কয়েকজন রিক্সা পেইন্ট আর্টিষ্ট ও ব্যানার আর্টের শিল্পী কাজ করেন আমাদের সঙ্গে। এবারের এই সানগ্লাসগুলো করেছেন মোহাম্মাদ হানিফ পাপ্পু এবং মনির হেসেনসহ তার দল।

image


মাত্র দুইদিন সময় পেয়েছিলাম কাজটি জন্য। অত্যন্ত ভালোমানের সানগ্লাস জোগাড় করাসহ ডিজাইন, আর্ট এবং রঙ শুকানো ছিল বিরাট চ্যালেঞ্জের। ভয়ও পাচ্ছিলাম যে সময়ের আগে ডেলিভারি দিতে পারবো কিনা! শেষ পর্যন্ত চিরকুটের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম সানগ্লাসগুলো- বলেন স্পৃহা। 

আরও পড়ুন: চেকপোস্টে হামলা, ১১ মিশরীয় সেনা নিহত

সেই সঙ্গে স্পৃহা চিরকুট ব্যান্ডদলের প্রধান শারমিন সুলতানা সুমির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এত বড় সুযোগ তৈরি করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সুমি আপা ও তার দলের প্রতি। গভীর আবেগে বার বার আমার চোখ ভিজে যাচ্ছে’।


একাত্তর/আরবিএস

ফ্যাশন কখনও স্থির বিষয় না। আজ এটা হালফ্যাশন তো কাল সেটা পুরোনো। প্রতিনিয়ত মানুষের মন মেটেরিয়াল প্রকৃতি পরিবেশের সাথে ডিজাইনারা তাদের পোশাকে আনেন নতুনত্ব। কোরবানির ঈদে এদেশের সিংহভাগ মানুষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর