ঈদকে ঘিরে সরলার বর্ণিল আয়োজন

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৫:০২ পিএম

ফ্যাশন কখনও স্থির বিষয় না। আজ এটা হালফ্যাশন তো কাল সেটা পুরোনো। প্রতিনিয়ত মানুষের মন মেটেরিয়াল প্রকৃতি পরিবেশের সাথে ডিজাইনারা তাদের পোশাকে আনেন নতুনত্ব। কোরবানির ঈদে এদেশের সিংহভাগ মানুষ পশুকেনাকাটায় ব্যাস্ত থাকলেও কিছু ফ্যাশন সচেতন মানুষ তো পোশাকের খোঁজ করেনই। 

image

এবারের ঈদ ফ্যাশনে "সরলা" মেটেরিয়াল হিসেবে প্রকৃতির দারস্থ হয়েছে। বর্ষায় যেহেতু ঈদ সেটা মাথায় রেখে মসলিন, সিল্ক বা তসরের মতো মেটেরিয়াল বেঁছে নেয়া হয়েছে। ডিজাইনে নতুনত্ব রাখার চেষ্টা করা হয়েছে প্রতিটি শাড়ীতে। শাড়ী কূর্তি স্কার্টসহ বেশীরভাগ মেয়েদের লাইফস্টালকেই প্রাধান্য দিয়ে তৈরী করা হয়েছে পোশাক। এগুলো যেন শুধু শাড়ী নয় একএকটা আস্ত ক্যানভাস। 

image

যেমন বিউটি বোর্ডিং শাড়ীটার মূল ছবিটি নেয়া হয়েছে এই সময়য়ের জনপ্রিয় চিত্রশিল্পী সাদিত এর "টি ব্যাগ স্টোরিজ" থেকে, তার সাথে কোলাবোরেশান করে সরলার নিজস্ব ডিজাইনার শাড়ীটি ডিজাইন করেছেন। 

image

সব কিছুতেই রয়েছে দেশীয় সংস্কৃতি আর ঐহিত্যের ছোঁয়া। সেই সাথে আধুনিক ফ্যাশনেও জুড়ি নেই সরলার। ওয়ার্লি,গোলাপ,পদ্মবিল,নীল হলুদের গল্প, বকুল বা বিউটি বোর্ডিং নামের শাড়ীগুলো ক্রেতাদের কাছে খুব জনপ্রিয় হয়েছে।

image


এছাড়া সরলার রঙিন সানগ্লাস দেশের মাটি পার করে বিশ্বমঞ্চেও সুনাম কুড়িয়েছে বিখ্যাত রক ব্যান্ড স্করপিয়ন'স এর কাছে বাংলাদেশের চিরকুট ব্যান্ডের উপহারের মাধ্যমে।করোনা বাড়ায় মাস্কের কথাও ভোলেনি ফ্যাশন ব্র্যান্ড সরলা।কারণ করোনা যতই আসুক উৎসব তো থেমে থাকবে না। 

image

সরলার বর্ণিল আয়োজন মুগ্ধতা ছড়ায় সব বয়সের মানুষকে।


একাত্তর/এআর

পোশাকে মানুষের রুচি ও ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, সেই সাথে আরামদায়কেরও একটা বিষয় থাকে, তাই অনেকে এ ব্যাপারে খুব সচেতন। বাঙালীর বেলায় দেশীয় কটন পছন্দের শীর্ষে। আর তা যদি হয় নান্দনিক ও আবহাওয়া...
তাপমাত্রা যত কমতে থাকে তত সময় আসে পোশাকে পরিবর্তন আনার। শীতকালে আরামের জন্য আমরা জ্যাকেট, সোয়েটার, ব্লেজার পরে থাকি। কিন্তু আরামের সাথে আমাদের স্টাইলের ব্যাপারটাও ভাবতে হবে। এই প্রতিবেদনে জানাবো...
এবারের পূজা ঘিরে বাহারি ডিজাইন ও রং-বেরং এর পোশাকের পসরা বসেছে দেশি ফ্যাশন হাউজগুলোতে। ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই রাখা হচ্ছে পোশাকে দাম। মাসখানেক আগে থেকেই পূজার পোশাক ডিজাইনের কার্যক্রম শেষ...
গতানুগতিক পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর উদ্যোক্তা হয়ে ওঠা সহজ নয়। তবে অনলাইনে ব্যবসায় নারীরাই যেন পেছনে ফেলছে সবাইকে। এমন এক সফল উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌস। শাড়ির প্রতি বাঙালির নারীর টান...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর