এক কোটি ২৩ লাখ শিশুর সাহায্য প্রয়োজন: জাতিসংঘ

আপডেট : ০৮ মে ২০২২, ১১:৫৪ পিএম

এক দশক আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন যে কোনো সময়ের চেয়ে সিরিয় অনেক বেশি সংখ্যক শিশুর অধিক সাহায্য প্রয়োজন। তবে তাদের জন্য অর্থায়ন ‘হ্রাস’ পাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার (৮ মে) জাতিসংঘ শিশু সংস্থা এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার শিশুরা অনেক দিন ধরে কষ্ট করছে এবং তাদের এ কষ্টের অবসান হওয়া উচিত।

দেশের অভ্যন্তরে ও অন্যত্র পালিয়ে যাওয়া ১ কোটি ২৩ লাখ শিশুর জন্য সাহায্য প্রয়োজন। খবর এএফপি’র।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ায় ৬৫ লাখের বেশি শিশুর সহায়তা প্রয়োজন। ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভ মোকাবেলায় দমন শুরু হওয়ার পর  থেকে সিরিয়ার যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ লোক বাস্তু-চ্যুত হয়েছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্যের প্রধান অ্যাডেল খোদর বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলোতে শিশুদের জন্য সহায়তার প্রয়োজন বাড়ছে। 

ইউক্রেন সংকটের ফলে খাদ্যসহ নিত্য পণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় অনেক পরিবার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘ বলেছে, শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন।

আরও পড়ুন: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

খোদর আরো বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রায় ৫৮ লাখ শিশু সহায়তার ওপর নির্ভরশীল। তাদের জীবন দারিদ্র্য ও কষ্টে পরিপূর্ণ।

ইউনিসেফ বলেছে, তারা সাহায্য প্রদানের ক্ষেত্রে নগদ অর্থের ঘাটতির সম্মুখীন হয়েছে।


একাত্তর/আরএ

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে চরম সংশয় ও বিতর্কের মধ্যেই দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
গত প্রায় ১৪ বছর ধরে গৃহযুদ্ধের ফলে সিরিয়ার অর্থনীতির অবস্থা বেশ খারাপ হয়েছে। আর্থিক দিক থেকে ঘুরে দাঁড়াতে তাদের গোটা বিশ্বের সাহায্য ও সহযোগিতা দরকার। কিন্তু কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল থাকায়...
সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে গৃহযুদ্ধে এমনিতেই নাকাল অবস্থা মিয়ানমারের জান্তা সরকারের। এর ওপর নতুন বিষফোঁড়া হিসেবে আবির্ভূত হয়েছে মাত্রাতিরিক্ত চালের দাম।
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহী পদক্ষেপের সমালোচনা করে তাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন চেচেন নেতা রমজান...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর