পথ বদলে অন্ধ্র প্রদেশের দিকে অশনি, রেড অ্যালার্ট

আপডেট : ১১ মে ২০২২, ১২:১১ পিএম

শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ ভারি বৃষ্টিপাতে পরিণত হয়েছে। দেশের আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, ঝড়টি  ধীরে ধীরে আরও দুর্বল হয়ে বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। 

এদিকে বুধবার (১১ মে) ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বাংলাদেশ ও ভারতের উপকূল এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে। নদীতে জোয়ারের পানি বেড়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দমকা বা ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। 

অপরদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হঠাৎ গতিপথ বদলে ভারতের উপকূলীয় এলাকার দিকে আগাতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি। আশঙ্কা করা হচ্ছে, এখন সেটি স্থলভাগে আঘাত হানতে পারে। এ কারণে অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

বিশাখাপত্তনম ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরিচালক সুনন্দা জানিয়েছেন, গতিপথ বদলে ঘূর্ণিঝড়টি কাকিনাড়া উপকূল স্পর্শ করতে পারে। এরপর সেটি আবার কাকিনাড়া ও বিশাখাপত্তনমের মধ্যকার সমুদ্রে চলে যাবে।

এর আগে মঙ্গলবার (১০ মে) রাতে তিনি জানিয়েছিলেন, অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগে ঝড়ের গতিপথ উত্তর-পশ্চিম দিক দেখাচ্ছিল। কিন্তু গত কয়েক ঘণ্টায় এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ঝড়টি এখন অন্ধ্র উপকূলের খুব কাছে।

সুনন্দা বলেছেন, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড় অশনি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে এবং অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি চলে যাবে। বুধবার সকালে সেটি দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে কাকিনাড়া ও পূর্ব গোদাবরী উপকূল স্পর্শ করবে এবং তারপর পূর্ব দিকে বিশাখাপত্তনম উপকূলের দিকে সমান্তরালভাবে এগিয়ে যাবে।

ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসে বলা হয়েছিল, ঝড়টি ক্রমাগত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরের দিকে আগাবে এবং স্থলভাগে আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঝড়ের গতিপথ বদলে যাওয়ায় পূর্বাভাসও পরিবর্তন করা হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, এ মুহূর্তে অশনি অন্ধ্রপ্রদেশের মাছিলিপতনম থেকে ৬০ কিলোমিটার দূরে রয়েছে অশনি। অন্ধ্রের কাঁকিনাড়া থেকে দূরত্ব ১৮০ কিলোমিটার। বিশাখাপত্তনম থেকে ৩১০ কিমি দূরে রয়েছে ঝড়টি। পুরি থেকে অশনির দূরত্ব ৬৬০ কিলোমিটার। বাংলায় সেভাবে ঝড়ের কোনো আভাস দেখা যাবে না। তবে অশনির প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: তেল সরবরাহ বাড়তে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান ব্রাজিলের

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে। চট্টগ্রাম বন্দর চ্যানেলে অবস্থানরত সব লাইটার জাহাজকে সদরঘাট ও শাহ আমানত ব্রিজ এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


একাত্তর/এসি

ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর