শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল

আপডেট : ১২ মে ২০২২, ০৭:৪৭ পিএম

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির ৫ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা।

বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শপথ পড়ান বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।

এর আগে গত সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। এরপরই তিনি নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বলে শোনা যায় এবং বিক্রমাসিংহের দল বিষয়টি নিশ্চিত করে।

এদিকে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে গোটাবায়া রাজাপাকসে বলেছেন, তিনিই নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ করছেন। পাশাপাশি সংবিধানের ১৯তম সংশোধন চালু করা হবে। পার্লামেন্টকে আরো ক্ষমতা দেওয়া হবে।

প্রেসিডেন্টের ঘোষণা, তিনি সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং বলবেন। দেশে রাজনৈতিক স্থিরতা যাতে থাকে, সেটা তিনি নিশ্চিত করবেন। জাতীয় সুরক্ষার বিষয়টিও তিনি নিশ্চিত করবেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের ওপর আক্রমণের নিন্দা করেছেন।

আরও পড়ুন: এবার মাহিন্দা রাজাপক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গোটাবায়া বলেছেন, দেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে আমি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছি। অতীতে অনেক নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের কিছু সুপারিশ মেনে কড়া সিদ্ধান্ত নিয়েছি এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু করে দিয়েছি।


একাত্তর/আরএ

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর গত কয়েক দিনের স্নায়ুযুদ্ধের অবসান ঘটল। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপাতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর