সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ

আপডেট : ১২ মে ২০২২, ০৮:০২ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ’-এর লিখিত পরীক্ষার প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)-  এ পাওয়া যাবে।

গত ২২ এপ্রিল দেশের ২২ জেলায় [১৪ জেলার সম্পূর্ণ (চাপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট) এবং ৮ জেলার আংশিক (সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, নোয়াখালী)] সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

যেসব শর্তে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে, সেগুলো হলো-এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর’ কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না।

প্রকাশিত ফলাফলের যে কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি, মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আরও পড়ুন: কয়েক ঘণ্টাতেই আড়াই লাখ লিটারের বেশি তেল জব্দ, ১৮ লাখ জরিমানা

কোন প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য প্রদান করলে, কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান বা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবেন।

প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণ করে নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


একাত্তর/আরএ

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আসন্ন রোজার মাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
তীব্র শীত ও টানা শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর