পৃথিবী থেকে এক আলোক দিবস দূরে নাসার ভয়েজার-১

মহাকাশে ঐতিহাসিক মাইলফলক

 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

মানবসৃষ্ট প্রথম মহাকাশযান হিসেবে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল নাসার ৪৯ বছর বয়সী নভোযান ভয়েজার-১; পৃথিবী থেকে এর বর্তমান দূরত্ব প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার। বুধবার, এটি পৃথিবী থেকে এক ‘লাইট-ডে’ বা এক আলোক-দিবস দূরত্বে পৌঁছানোয় এই মাইলফলক স্পর্শ করে।

আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার বেগে ছোটে। সেই হিসাবে ২৪ ঘণ্টায় আলো পাড়ি দেয় প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার (বা ১ হাজার ৬১০ কোটি মাইল)।


নাসার তথ্য অনুযায়ী, আলো এক দিনে যতটুকু দূরত্ব অতিক্রম করে, ভয়েজার-১ এখন পৃথিবী থেকে ঠিক ততটাই দূরে অবস্থান করছে। এর ফলে এখন পৃথিবী থেকে কোনো রেডিও সিগন্যাল বা নির্দেশনা পাঠালে সেটি ভয়েজার-১-এ পৌঁছাতে পুরো ২৪ ঘণ্টা সময় লাগবে। আর, সেই বার্তার ফিরতি জবাব পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগবে আরও ২৪ ঘণ্টা, অর্থাৎ যোগাযোগের একটি পূর্ণ চক্রে সময় লাগবে মোট ৪৮ ঘণ্টা।

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর মহাকাশে পাড়ি জমায় ভয়েজার-১। শুরুতে এর মূল লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহ এবং তাদের উপগ্রহগুলো পর্যবেক্ষণ করা। সেই মিশন সফলভাবে শেষ করার পর নভোযানটি অজানা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। ২০১২ সালের আগস্ট মাসে প্রথম মানবসৃষ্ট মহাকাশযান হিসেবে এটি সৌরজগতের সীমানা (হেলিওস্ফিয়ার) পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে (ইন্টারস্টেলার স্পেস) প্রবেশ করে। বর্তমানে এটি প্রতি সেকেন্ডে প্রায় ১৭ কিলোমিটার বেগে অসীম মহাকাশের দিকে ছুটে চলেছে।


এদিকে, ভয়েজার-১ এর সাথে রয়েছে বাংলারও যোগসূত্র। নভোযানটিতে পৃথিবীর পক্ষ থেকে একটি ‘গোল্ডেন রেকর্ড’ সংযুক্ত করা হয়েছে। মহাকাশে বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণের সন্ধান মিললে তাদের কাছে পৃথিবীর পরিচয় তুলে ধরতেই নাসা এই উদ্যোগ নেয় । এতে পৃথিবীর প্রকৃতির শব্দ, সংগীত ও বাংলা সহ ৫৫টি ভাষার শুভেচ্ছা বার্তা সংরক্ষিত আছে।

প্রায় অর্ধশতাব্দী ধরে চলতে থাকা এই নভোযানটি প্লুটোনিয়াম ভিত্তিক রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটরের সাহায্যে শক্তি সংগ্রহ করে। সময়ের সাথে সাথে এর জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে আসছে। নভোযানটিকে যতদিন সম্ভব সচল রাখতে নাসার প্রকৌশলীরা এর অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ও হিটারগুলো একে একে বন্ধ করে দিচ্ছেন। বিজ্ঞানীদের আশা, জ্বালানি পুরোপুরি শেষ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ২০৩০-এর দশকের শুরু পর্যন্ত ভয়েজার-১ পৃথিবীতে অমূল্য বৈজ্ঞানিক তথ্য পাঠিয়ে যাবে।

একাত্তর/এআরএস
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের একটি বিশালাকার অংশ অনিচ্ছাকৃতভাবে চাঁদের বুকে তীব্র গতিতে আছড়ে পড়েছে। গত বছর মহাকাশে উৎক্ষেপণ করা...
অর্ধশতাব্দীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের চারপাশে ঐতিহাসিক এক ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। (শুক্রবার ১০ এপ্রিল) বিকেলে ১০ দিনের রোমাঞ্চকর...
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী সোমবার ভোরে চাঁদের মহাকর্ষীয় বলয়ে প্রবেশ করে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। চাঁদের অন্ধকার পৃষ্ঠ বা ‘ফার সাইড’ অতিক্রম করার সময়...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যাওয়ার পর সৌরজগৎ অন্বেষণে আন্তর্জাতিক সহযোগীদের অংশগ্রহণকে স্বাগত জানাবে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।
লালমনিরহাট সদরে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন তিনি। এ সময়...
শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্‌যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত যুদ্ধজাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই দিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ...
আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও জীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা তৈরির...
নেত্রকোনায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর